শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Triptii Dimri to play iconic Parveen Babi in a biopic after Animal and Bad Newz success details inside

বিনোদন | পরভীন ববির চরিত্রে এবার তৃপ্তি! বড়পর্দা না কি ওটিটি, কোথায় দেখা যাবে সেই বায়োপিক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সাতের দশকের মধ্যভাগ থেকে আশির দশকের মাঝামাঝি পর্যন্ত জিনাত এবং পরভীন দু’জনেই পর্দায় সবচেয়ে আকর্ষণীয় নায়িকা ছিলেন। তাঁদের পোশাক-আশাকেও ছিল আলাদা চমক। অন্যরকমের বন্য সাহস। খবর, এবার সেই পরভীনের জুতোয় পা গলাতে চলেছেন তৃপ্তি দিমরি। সোজা কথায়, পরভীনের বায়োপিকে নামভূমিকায় দেখা যাবে তৃপ্তিকে। তবে বড়পর্দার জন্য নয়, ওয়েব সিরিজ হতে চলেছে এটি। সূত্রের খবর, নেটফ্লিক্সের জন্য এই সিরিজটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন সোনালী বোস। ইতিমধ্যেই নাকি সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে জোরকদমে। অন্যদিকে, তৃপ্তিও নাকি ডেট দিয়ে দিয়েছেন এই বায়োপিকের জন্য। 

 

পরভীনের প্রথম ছবি ‘চরিত্র’ সফল হয়নি। ১৯৭৪ সালে ‘মজবুর’ এবং ১৯৭৫ সালে ‘দিওয়ার’ ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবিগুলি মূলধারার ছবিতে তাঁকে প্রতিষ্ঠা দেয়। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে বিদেশি পত্রিকার প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন পরভীন। তখন তিনি মাত্র ২৭ বছরের তরুণী। পরভিনের উল্লেখযোগ্য ছবিগুলি হল, ‘কালা পাত্থর’ (১৯৭৯), ‘দো আউর দো পাঁচ’ (১৯৮০), ‘শান’ ( ১৯৮০), ‘ ক্রান্তি’ (১৯৮১), ‘নমক হালাল’ (১৯৮২) ইত্যাদি। তাঁর শেষ ছবি ‘ইরাদা’ (১৯৯১) । উল্লেখ্য, অভিনয়ে আসার আগে মডেলিং করতেন পরভীন ববি। 


অভিনয় ছাড়াও  কবীর বেদীর সঙ্গে তাঁর  উদ্দাম প্রেমের গল্প এখনও ঘুরপাক খায় বলিউডের আনাচকানাচে। উথালপাথাল প্রেম শোরগোল ফেলল গোটা বলিউডে। এরপর অভিনয়ের সূত্রে কবীরের দূরে চলে যাওয়া এবং সম্পর্ক ভাঙা, নিজের মানসিক অবসাদ, সব মিলিয়েই ক্রমশ মানসিক অসুস্থতা দেখা দেয় পরভীনের। পরে মহেশ ভাটের  সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। প্রয়াত অভিনেত্রীর বায়োপিকে তাঁর কেরিয়ার থেকে বিতর্ক, লাস্যময়তা থেকে ব্যক্তিগত জীবনের উত্থান-পতন সবই উঠে আসবে। 

 

২০০৫ সালের ২০ জানুয়ারি মাসে মাত্র পঞ্চাশ বছর বয়সে প্রয়াত হন অভিনেত্রী। অবসাদে ডুবে, তার জেরে অসুস্থতায় ২০ বছর হল মারা গিয়েছেন পরভীন। ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছিল তাঁর দেহ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া