শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০২ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বসন্তের সাজে সেজে বাগদেবীর আরাধনায় মেতেছেন টলি তারকারা। কেউ করছেন নিজের বাড়িতে পুজো। কেউ আবার শিক্ষার্থীদের সঙ্গে মেতে উঠেছেন।
সকাল থেকেই আজ ব্যস্ততায় 'চট্টোপাধ্যায়' বাড়ি। ছেলে মিশুকের সঙ্গে ১২ বছর পর বাড়ির পুজোয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুজোর ফাঁকে বাবা-ছেলের খুনসুটির মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন 'ইন্ডাস্ট্রি'।
অন্যদিকে, অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বেহালার নাচের স্কুলেও আজ সাজসাজ রব। ছাত্রীদের উদ্যোগেই পুজোর আয়োজন। নিজের হাতে আলপনা দেওয়া থেকে শুরু করে পুজোর জোগাড় করা, সবটাই আগের দিন থেকে সেরেছেন অপরাজিতা। আজকাল ডট ইন-এর কাছে আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী বলেন, "সরস্বতী পুজো এলেই স্কুলে যেতে ইচ্ছে করে। কুল খাওয়ার বায়না, দেবীর পায়ে বই রেখে পড়তে না বসা, পুজোর দিন দুপুরে খিচুড়ি ভোগ সবটাই বড্ড কাছের এখনও। আর সরস্বতী পুজো মানেই তো হাত ধরে প্রেম। যদিও আমাদের সেই সৌভাগ্য হয়নি। পুজোর দিন শাড়ি পরে বেরোলে পিছন পিছন কিছু ছেলেরা আসত, আড়চোখে দেখা হত এইটুকুই মজা ছিল।"
মা ইন্দ্রানী দত্তের সঙ্গে নাচের স্কুলে দেখা গেল রাজনন্দিনীকে। এদিন মায়ের শাড়ি পরেই সাজলেন তিনি। আজকাল ডট ইন-এ হাসিমুখে ধরা দিলেন মা-মেয়ে। রাজনন্দিনীর নাচের হাতে খড়ি মায়ের কাছেই। কতটা বাধ্য ছাত্রী ছিল সে? ইন্দ্রানী দত্তের কথায়, "প্রথম প্রথম ভাবত মায়ের কাছে সব ভুল মাফ। কিন্তু এত অমনোযোগী ছিল যে একবার সব ছাত্রীদের সামনে চড় কষিয়েছিলাম। যতটা না লেগেছিল তার থেকে অনেক বেশি মনে কষ্ট পেয়েছিল। তারপর থেকেই দারুণ পারফর্মেন্স।" মায়ের হাতে হাতে এদিন প্রসাদ গোছানো থেকে শুরু করে ছাত্রীদের দেখভাল সবেতেই সিদ্ধহস্ত দেখা গেল রাজনন্দিনীকে। প্রতিদিন যেন নিজের সঙ্গে লড়াইয়ে জেতেন এই প্রার্থনাই দেবীর কাছে করলেন রাজনন্দিনী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি