শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mamta Kulkarni denies paying 10 crore to become mahamandaleshwar in Maha Kumbh ent

বিনোদন | ধর্মগুরু সাজতে ১০ কোটি টাকা ঘুষ দিয়েছেন মমতা কুলকার্নি? বিস্ফোরক অভিযোগ নিয়ে কী বললেন অভিনেত্রী?

Akash Debnath | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: একসময় অভিনয় করেছেন সলমন - শাহরুখের বিপরীতে। ‘করণ অর্জুন’ থেকে ‘সবসে বড়া খিলাড়ি’, বেশ কিছু সফল ছবিতে অভিনয় করে বলিপাড়ার প্রথম সারির নায়িকাদের তালিকায় জায়গাও করে নিয়েছিলেন মমতা কুলকার্নি। কিন্তু সেই সাফল্য বেশিদিন স্থায়ী হয়নি। অচিরেই প্রচারের আলো থেকে হারিয়ে যান অভিনেত্রী। সম্প্রতি সেই মমতাই কুম্ভমেলাকে কেন্দ্র করে ফের একবার শিরোনামে উঠে আসেন। ‘কিন্নর আখড়া’ নামক একটি সংগঠনে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এমনকি ‘মহামণ্ডলেশ্বর’ পদও দেওয়া হয় তাঁকে। কিন্তু অভিনয় জীবনের মতোই এখানেও হোঁচট। তাঁর সন্ন্যাসিনী হওয়ার কথা প্রচার হতেই একের পর এক অভিযোগ ওঠে। বিতর্কের মুখে আখড়া থেকে বহিষ্কার করা হয় তাঁকে। এ বার সেই সব অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

একটি হিন্দি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মমতা নিজের উপর ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি কি ‘মহামণ্ডলেশ্বর’ হওয়ার জন্য ১০ কোটি টাকা ঘুষ দিয়েছেন? এই প্রশ্নের জবাবে মমতা বলেন, “১০ কোটি টাকা তো দূর। আমার কাছে এক কোটি টাকাও নেই। আমার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমি কেবল দু’লক্ষ টাকা ধার করে আমার গুরুকে দক্ষিণা দিয়েছি।” এক সিবিআই আধিকারিক তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন বলেও দাবি করেন অভিনেত্রী। এমনকি নিজের তিন তিনটি বাড়ি থাকলেও কোনও বাড়িই গত ২৩ বছরে ব্যবহার করেননি বলে জানান তিনি।


মমতা নব্বইয়ের দশকে একটি পত্রিকার জন্য অর্ধনগ্ন ফটোশ্যুট করে শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই ঘটনা নিয়েও এ দিন মুখ খোলেন অভিনেত্রী। মমতা বলেন, “যখন ওই ফটো তোলা হয়েছিল তখন আমি যৌনতা সম্পর্কে কিছুই জানতাম না। আমি নগ্নতা সম্পর্কেও অবগত ছিলাম না। গত ২৩ বছরে আমি পর্নোগ্রাফি পর্যন্ত দেখিনি।”

ফের প্রচারের আলোয় আসতেই তিনি ধর্মগুরু সাজার চেষ্টা করছেন, এমনকি আগামী দিনে চলচ্চিত্রের দুনিয়ায় ফিরেও আসতে পারেন। এহেন অভিযোগ শুনে মমতা জানান, দুধ যেমন একবার ঘি হয়ে যাওয়ার পর আর আগের অবস্থায় ফিরে যেতে পারে না, তেমনই তিনিও আর কোনও দিন ছবির দুনিয়ায় ফিরবেন না। “ইনস্টাগ্রামে আমার বহু ভক্ত আমাকে বলেছেন করণ অর্জুনের সিক্যুয়েলে অভিনয় করতে। কিন্তু আমি আর ছবি না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই ফেরার প্রশ্নই ওঠে না।” বলেন অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া