সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

My wife will be watching, Rohit Sharma chooses to keep private

খেলা | 'আমার স্ত্রী লাইভ দেখছে...', স্মৃতিকে কেন একথা বললেন রোহিত? কী লুকোতে চাইলেন ভারত অধিনায়ক?

KM | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা ভুলে যান। তিনি নাকি পাসপোর্ট হারিয়ে ফেলেন। মোবাইল হারিয়ে ফেলেন। এ নিয়ে তাঁকে কত গঞ্জনা সহ্য করতে হয়। সতীর্থরাই হিটম্যানকে নিয়ে ঠাট্টা-ইয়ার্কি করেন। 

এহেন রোহিতের ভুলে যাওয়া নিয়ে বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে মহিলা তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা একাধিক প্রশ্ন করে বসেন। তার উত্তরে ভারত অধিনায়ক বলেন, এই অনুষ্ঠান আমার স্ত্রী দেখছে। সব বলা যাবে না। 

মান্ধানা ভারত অধিনায়ককে প্রশ্ন করেছিলেন, এমন কোন শখ তিনি রপ্ত করেছেন সম্প্রতি যার জন্য সতীর্থরা তাঁকে ব্যঙ্গবিদ্রুপ করেন? জবাবে রোহিত বলেন, ''আমার জানা নেই। আমার ভুলে যাওয়া নিয়ে সতীর্থরা রসিকতা করে, মজা করে। তবে এটা শখ নয়। তুমি সতীর্থদের মজা করার প্রসঙ্গ তুললে, তাই বলছি, ওরা আমার পাসপোর্ট হারিয়ে ফেলা, ওয়ালেট হারিয়ে ফেলা নিয়ে পিছনে লাগে, তবে এগুলো সত্যি নয়। ওগুলো বেশ কয়েক দশক আগের ঘটনা।''  

এদিকে স্মৃতি মান্ধানাও ছাড়ার পাত্রী নন। তিনি ফের রোহিতকে জিজ্ঞাসা করেন, জীবনের কোন বড় জিনিস তিনি হারিয়েছেন। রোহিতের কথায় হাস্যরস রয়েছে। তিনি যে হাসাবার জন্য সব বলেন তা নয়। তাঁর কথা বলার ভঙ্গি এমনই যে সবাই হাসতে শুরু করে দেন। মান্ধানার প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ''আমি সেটা বলব না। এটা লাইভ হচ্ছে, আমার স্ত্রী দেখছে। আমি স্ত্রীর সামনে তা প্রকাশ করতে পারব না। নিজের মধ্যেই তা রাখতে চাই।'' রোহিতের হারিয়ে ফেলা, ভুলে যাওয়া নিয়ে আরও বড় ঘটনা জানেন স্ত্রী, তাই রোহিত চুপ করে যান। 

রোহিতের  কথা শুনে দর্শকরা হাসতে হাসতে গড়িয়ে পড়েন আর কী! 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া