শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Dev and Anirban Bhattacharyya starrer movie Raghu dakat s shubha muhurat at svf details inside

বিনোদন | হা-রে-রে-রে নাদ তুলে আসছে 'রঘু ডাকাত'! সরস্বতী পুজোর দিনেই হল জমজমাট মহরৎ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০২ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৮Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: সরস্বতী পুজোর তিথিতে মহরৎ সম্পন্ন হল দেব-সোহিনী-অনির্বাণের আগামী ছবি 'রঘু ডাকাত'-এর। এসভিএফ-এর অফিসে আয়োজিত সেই শুভ মহরৎ-এর বিভিন্ন মুহূর্ত রইল‌ আজকাল ডট ইন-এ।

একটি ছবিতে দেখা যাচ্ছে 'রঘু ডাকাত' ছবির ক্ল্যাপস্টিক দু'দিক থেকে ধরে হাসিমুখে পোজ দিচ্ছেন দেব এবং অনির্বাণ ভট্টাচার্য। এর আগে দেব অভিনীত 'গোলন্দাজ' ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল অনির্বাণকে। খবর, 'রঘু ডাকাত'-এ প্রধান খলচরিত্রে রয়েছেন তিনি-ই। 'রঘু ডাকাত'-এর মহরতে দেবকে দেখা গেল অল হোয়াইট লুকে। সাদা রঙের শার্ট বেছে নিয়েছিলেন এই বিশেষ দিনে। সঙ্গে অ্যাসিড ওয়াশ ডেনিম। আর সাদা পাঞ্জাবি গায়ে অনির্বাণ ভট্টাচার্য।

 

 

অন্য একটি ছবিতে দেখা গেল ইধিকা পাল হাসিমুখে আঁকড়ে রয়েছেন ক্ল্যাপস্টিক। 'খাদান'-এর পর দেবের 'কিশোরী' যে এবার 'রঘু ডাকাত'-এও পা রাখছেন, তা সদ্য জানিয়েছিলেন দেব নিজেই। একাধিক ছবিতে ধরা পড়েছে মজার কিছু মুহূর্ত-ও। একটি নকল খড়গ হাতে তুলে উদ্যতভাবে যেমন পোজ দিয়েছেন দেব, তেমনভাবে দেখা গিয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কেও। 'রঘু ডাকাত'-এ অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই বর্ষীয়ান অভিনেত্রীকে। এছাড়াও 'রঘু ডাকাত'-এর গোটা ইউনিট একসঙ্গে ছবি তুলেছে, দেবী মূর্তির পাশে দাঁড়িয়ে। সেখানে ছবির কলাকুশলীদের সঙ্গে দেখা গিয়েছে ছবির অন্যতম প্রযোজক শ্রীকান্ত মোহতাকে। রয়েছেন দেবের বাবা গুরুপদ অধিকারী-ও।

 

প্রসঙ্গত , নতুন বছরের পয়লা দিনে এই ছবির ঘোষণা সেরেছিলেন স্বয়ং দেব। জানিয়েছিলেন, চলতি বছরেই আসছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'রঘু ডাকাত'। সঙ্গে প্রকাশ করেছিলেন ছবির একটি ঝাঁ চকচকে টাটকা পোস্টার। 

 

উল্লেখ্য, ২০২১ সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটি দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। তারপর সেই বছরেই ঘোষণা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। অবশ্য কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শুটিং শুরু করা যায়নি। তবে, এবার তা হল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া