সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | এসপ্যানিয়লের কাছে হেরে রেফারিং নিয়ে ক্ষুব্ধ মাদ্রিদ, জিতে ব্যবধান কমাল অ্যাটলেটিকো

Kaushik Roy | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৩২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বার্সেলোনার কর্নেলায় এল প্রাট স্টেডিয়ামে লা লিগার ম্যাচে এসপ্যানিয়লের বিরুদ্ধে ১-০ গোলে হারল রিয়াল মাদ্রিদ। রবিবারের এই পরাজয়ের ফলে শীর্ষস্থানে থাকা লস ব্লাঙ্কোসদের সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের ব্যবধান কমে এসেছে মাত্র এক পয়েন্টে। ম্যাচের একমাত্র গোলটি করেন কার্লোস রোমেরো। ৮৫ মিনিটে তাঁর গোলেই জয় নিশ্চিত করে এস্পানিওল। এই জয়ে এসপ্যানিয়ল উঠে এসেছে লিগের ১৭তম স্থানে। লা লিগায় রেলিগেশন জোন থেকে বেরিয়ে আসার আশা জাগিয়েছে দলটি। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যান্সেলত্তি রোমেরোর একটি ফাউল নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ম্যাচ চলাকালীন কিলিয়ান এমবাপ্পেকে রোমেরো একটি রাফ ট্যাকল করেন।

 

এমবাপ্পে বল নিয়ে দৌড়াচ্ছিলেন, সামনে কেউই ছিল না। ফরাসি তারকাকে আটকাতে পিছন থেকে রোমেরো লাথি চালান যা এমবাপ্পের হ্যামস্ট্রিংয়ে গিয়ে লাগে। রেফারি হলুদ কার্ড দেখালেও অ্যান্সেলত্তির মতে এটি সরাসরি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল। তিনি জানিয়েছেন, ‘রেফারি এবং ভারের এই সিদ্ধান্ত আমাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে। অত্যন্ত বাজে ট্যাকল ছিল। ভাগ্য ভাল যে এমবাপ্পে গুরুতর চোট পাননি। তবে খেলোয়াড়দের সুরক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ’। অন্যদিকে, রোমেরো স্বীকার করেছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে এমবাপ্পেকে ফাউল করেছেন। তার জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি।

 

ম্যাচের পর তিনি বলেন, ‘আমি জানতাম এমবাপ্পেকে থামানো কঠিন, আমি তাঁকে যেভাবে পেরেছি থামানোর চেষ্টা করেছি।  ট্যাকলটা একটু বাজে ছিল, আমি নিজেও পছন্দ করিনি। আমি ওঁর কাছে দুঃখ প্রকাশ করেছি’। এসপ্যানিয়লের রক্ষণভাগ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেল প্রথমার্ধে। ফলে, গোলের মুখ খোলার সুযোগ পায়নি রিয়াল মাদ্রিদ। উল্টে বড় ধাক্কা খেতে হয়। সেন্টার ব্যাক অ্যান্তোনিও রুডিগার চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। কিছুদিন পরেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যা কিনা রিয়ালের জন্য বড় দুশ্চিন্তার কারণ। অন্যদিকে, একই দিনে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে মায়োর্কাকে হারিয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান নামিয়ে এনেছে। আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া মাদ্রিদ ডার্বি আরও রোমাঞ্চকর হতে চলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া