সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সালাহর জোড়া ফলায় বিদ্ধ বোর্নমাউথ, অন্যদিকে ফরেস্টের সাতে জমে উঠছে প্রিমিয়ার লিগ

Kaushik Roy | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাতে দুটি টানটান ম্যাচ আরও জমিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগকে। লিভারপুলের তারকা মহম্মদ সালাহ বোর্নমাউথের বিপক্ষে জোড়া গোল করে দলকে আরও এক ধাপ এগিয়ে দিলেন লিগ জয়ের দিকে। এদিন জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে নিজের অবস্থান আরও সুদৃঢ় করল লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে বর্তমানে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন সালাহরা। নতুন কোচ আর্নে স্লটের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে লিভারপুল। শনিবার রাতে বোর্নমাউথকে হারানোর পর এখন ৫৬ পয়েন্টে পৌঁছেছে ক্লাবটি।

 

দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ ৪৭ পয়েন্ট। এদিন সালাহর দু’গোল শুধু লিভারপুলকে জিতিয়েছে তা নয়, পাশাপাশি তাঁকে প্রিমিয়ার লিগের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতার তালিকায় তুলে এনেছে। সালাহ পেছনে ফেলেছেন চেলসির কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। তবে জয়ের উচ্ছ্বাসের মধ্যেও বড় ধাক্কা খেতে হয়েছে লিভারপুলকে। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেক্সন্ডার-আর্নল্ড চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

 

কারাবাও কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত। অন্যদিকে, ব্রাইটনকে সাত গোলের মালা পরিয়ে প্রিমিয়ার লিগে সমর্থকদের স্মরণীয় জয় উপহার দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। দুর্দান্ত হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক ক্রিস উড। অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন অ্যান্থনি এলাঙ্গা। বোর্নমাউথকে হারিয়ে শীর্ষস্থানে আধিপত্য বজায় রেখেছে লিভারপুল। অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্টের দুর্দান্ত পারফরম্যান্সের ফলে আরও কঠিন হয়ে হেল নিচের দিকে থাকা দলগুলির রেলিগেশনের যুদ্ধ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া