সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকটা ম্যাচ। কোনও অঘটন না ঘটলে এবারেও লিগ শিল্ড উঠবে মোহনবাগানের হাতেই। তবে সেদিকে এখন তাকাতে চাইছেন না বাগান কোচ হোসে মলিনা। আপাতত লক্ষ্য শুধু পাঞ্জাব ম্যাচ। মহামেডানকে হারানোর পর কোনও ছুটি নেই ফুটবলারদের। রবিবার থেকেই অনুশীলনে নেমে পড়বে দল। তবে সাদা কালো ব্রিগেডের বিরুদ্ধে দলের খেলায় তিনি খুশি সেটা একবাক্যে স্বীকার করে নিলেন তিনি। বললেন, 'দলের খেলায় আমি সত্যিই খুশি। তবে সুযোগ ছিল আরও গোল করার। তবে যেকোনও ম্যাচেই এরকম হতে পারে। আমার কাছে সবথেকে বড় হল সুযোগ তৈরি হচ্ছে কিনা। সুযোগ তৈরি করতে পারলে গোল এমনিই আসবে।'
দলের অন্যতম প্রধান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন আর শুভাশিস বসুর গোল সংখ্যা বর্তমানে সমান। বাগান ডিফেন্ডাররা মিলে এখনও পর্যন্ত ১৪টি গোল করে ফেলেছেন। মলিনা জানালেন, 'ডিফেন্ডাররা গোল করছেন সেটা সত্যিই স্বস্তির বিষয়। তবে ওপরের দিকের ফুটবলারদেরও গোল করতে হবে। গত ম্যাচেও সুযোগ পেয়েছে স্ট্রাইকাররা, কিন্তু গোল পায়নি। কামিংসকে একটা নতুন জায়গায় খেলাচ্ছি। ও সেখানে মানিয়ে নিয়েছে, গোল না পেলেও অ্যাসিস্ট করছে।' চলতি আইএসএলে চারটি কলকাতা ডার্বির চারটিতেই ক্লিন শিট রেখেছে মোহনবাগান।
সে কারণে ডিফেন্ডারদের প্রশংসাও করেছেন মলিনা। এত কিছুর পরেও আত্মতুষ্টি নয়। বাগানের হেড কোচ সাফ জানিয়ে দিলেন, 'লিগ শিল্ড এখনও নিশ্চিত নয়। পাঁচটা ম্যাচ এখনও বাকি। পরের ম্যাচ পাঞ্জাব এখন প্রধান লক্ষ্য।' কার্ড সমস্যায় পাঞ্জাব ম্যাচে আপুইয়া এবং আলড্রেডকে পাবে না মোহনবাগান। তবে দলের বেঞ্চ অত্যন্ত শক্তিশালী। থাপার চোট না সারলেও দীপক টাংরি, অভিষেক সূর্যবংশীর মত ফুটবলাররা রয়েছেন ওই পজিশনে। প্রতিপক্ষকে হালকা ভাবে না নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মলিনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি