সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শনিবার বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এমনিতেই ভারত অধিনায়ক হাসিখুশি মেজাজে থাকতে ভালবাসেন। এদিনও সেই একই মেজাজে দেখা গেল তাঁকে। নিজের রসিকতার পরিচয় দিলেন তিনি। অনুষ্ঠান চলাকালীন একটি প্রশ্ন উত্তরের পর্ব চলছিল ভারতের মহিলা ক্রিকেট দলের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা এবং রোহিত শর্মার মধ্যে। সেই সময় স্মৃতি রোহিতকে একটি মজার প্রশ্ন করেন। তিনি জানতে চান, রোহিতের এমন কোনও শখ আছে কী যেটা নিয়ে তাঁর সতীর্থদের খোঁচা খেতে হয় তাঁকে? প্রশ্ন শুনে হেসে ওঠেন সকলেই। রোহিতও মজার ছলে উত্তর দেন স্মৃতির প্রশ্নের।
তিনি স্বীকার করেন, তাঁর কোনও শখের জন্য নয় তবে তাঁর সতীর্থরা মাঝেমধ্যেই তাঁকে ভুলে যাওয়ার জন্য খোঁচা দেন। এর আগেও একাধিক সাক্ষাৎকারে জানা গিয়েছে, রোহিত শর্মা বিভিন্ন জিনিস জরুরি সময়ে ভুলে গিয়েছেন যেমন পাসপোর্ট বা ওয়ালেটের মত গুরুত্বপূর্ণ জিনিসও। তবে রোহিত হাসতে হাসতে বলেন, 'এই অভিযোগ একেবারেই ঠিক নয়। এ রকম ঘটনা দু'দশক আগের ব্যাপার! "ভুলে যাওয়া কোনো শখ নয়। ক্রিকেটারদের মতে আমি নাকি ওয়ালেট ভুলে যাই, পাসপোর্ট ফেলে আসি, যা একেবারেই সত্যি নয়। এসব ঘটনা অনেক আগের।'
Don't ???????????????????????? to watch this ????
— BCCI (@BCCI) February 1, 2025
Smriti Mandhana tries to find out the one hobby that Rohit Sharma has picked up recently, which his teammates tease him about ????#NamanAwards | @ImRo45 | @mandhana_smriti pic.twitter.com/9xZomhnJjy
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বর্তমানে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন রোহিত শর্মা। এই সিরিজটিকে ভারতীয় দল আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির মূল প্রস্তুতি হিসেবে দেখছে। ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে মেন ইন ব্লু। ২ মার্চ নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে ভারত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি