সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Gautam Gambhir knows exactly what his team needs to do

খেলা | পাক ম্যাচকে বেশি গুরুত্ব নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির হোমওয়ার্ক সেরে ফেলেছেন গম্ভীর

KM | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৫৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক লড়াই মানেই যুদ্ধ। আবেগের ফুটন্ত কড়াই। দুই দেশের ক্রীড়াপ্রেমীরাই মনে করেন,  এই ম্যাচ জিতলে বিশ্ব জেতা হয়ে যায়। প্রত্যাশা রয়েছে এই ম্যাচের। রয়েছে উত্তেজনা। এখন থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক দ্বৈরথের পারদ চড়তে শুরু করে দিয়েছে। 

খেলোয়াড় জীবনে এরকম ভারত-পাক ম্যাচ বহুবার খেলেছেন জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। সেই অভিজ্ঞতা থেকে এই ম্যাচের ওঠা-পড়া, ভাঙা-গড়া সবই জানা গৌতম গম্ভীরের। তিনি বলছেন, কেবলমাত্র এই একটা ম্যাচের কথা ভেবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। প্রতিটি ম্যাচই ভারতের জন্য গুরুত্বপূর্ণ। 

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল অনুযায়ী হবে। চলতি মাসের ২৩ তারিখ সেই বহু প্রতীক্ষিত ম্যাচ। ভারত-পাক লড়াই এখন কেবল আইসিসি বা এসিসি টুর্নামেন্টেই সীমাবদ্ধ। দীর্ঘদিন পর পর দুই দেশ মুখোমুখি হয় ক্রিকেট মাঠে। তাই উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এই ম্যাচকে ঘিরে। 

শনিবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গম্ভীর। সেখানে তিনি বলেন,''২৩ তারিখের ম্যাচট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে কেবল মাত্র এই ম্যাচকে গুরুত্ব দিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব না। আমাদের কাছে সবক'টি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা দুবাই যাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা জন্য। ক্রিকেট মাঠে দুই দেশের যখন সাক্ষাৎ হয়, তখন আবেগ কাজ করে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তার জায়গাতেই থাকে।''

গম্ভীরের মতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন। গম্ভীরের ব্যাখ্যা, "পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পূর্ণ ভিন্ন। প্রতিটি ম্যাচই মরণবাঁচনের। হাল্কা ভাবে নেওয়ার কোনও ব্যাপারই নেই। টুর্নামেন্ট জিততে হলে পাঁচটা ম্যাচ আমাদের জিততে হবে। সেই চেষ্টা করব আমরা।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া