শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৩০Snigdha Dey
রান্নার কোন মশলায় মিশে কোন স্বাদের গল্প? মায়ের হাতের রান্নায় লুকিয়ে কোন জাদু? নিত্যনতুন স্বাদে ঠিক কেমন জমেছ 'রান্নাঘর'-এর হেঁসেল? জানতে আজকাল টেলিভিশন পৌঁছে গিয়েছিল ডিআরআর স্টুডিওয়, জি বাংলার রান্নাঘর-এর শুটিং ফ্লোরে।
১০০ পর্বে 'রান্নাঘর'
চলছে ১০০ পর্বের সেলেব্রেশন। এদিনের 'রান্নাঘর'-এর অতিথি 'সারেগামাপা'-এর খুদে সদস্যরা। নিজের হাতে রেঁধে তাদের পরিবেশন করে খাওয়াবেন সঞ্চালিকা কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাই তোড়জোড় তুমুল। ১০০ পর্ব পেরিয়ে আজ কী মনে হচ্ছে? মুখে হাসি নিয়ে কনীনিকার জবাব, "শুরুটা খুব বিতর্কের মধ্যে দিয়ে হয়েছিল। তাই ভয় ছিল। কিন্তু দর্শকরা আমায় ভালবাসা দিয়েছেন, এটাই বড় সার্থকতা। আমি নামজাদা রাঁধুনি না হলেও রান্নাটা ভালবেসে করি। তাই প্রতিটা স্বাদ যাতে সবার মনে থেকে যায় সেই চেষ্টাই করি।" অভিজ্ঞতা কেমন? "রোজ যে নতুন রান্না শিখি বা দর্শককে নতুন স্বাদের খোঁজ দিই তাই নয়। প্রতিটি রান্নার সঙ্গে জড়িয়ে থাকা গল্পগুলো জানতে পারি। কত অজানা কাহিনির সাক্ষী হই। এইগুলোই আমার বিরাট পাওয়া।" বললেন কনীনিকা।
নানা স্বাদের বাহার
নিজের প্রথম রান্না কী ছিল? প্রশ্ন শুনে চনমনে হয়ে ওঠেন কনীনিকা। বলেন, "মায়ের খুব শরীর খারাপ ছিল, সিদ্ধ ভাত রান্না করেছিলাম। এখনও মনে আছে। স্কুল যাওয়ার আগে রান্না সেরে গিয়েছিলাম।" এত রান্না শিখছেন রোজ, বাড়িতে ট্রাই করেছেন? জোরে হেসে কনীনিকা বলেন, "রান্না এত শিখেছি যে গুনে শেষ করতে পারব না। কিছু কিছু অবশ্যই বাড়িতে চেষ্টা করেছি। সাধারণত বাড়িতে ছেলে-মেয়ে যা খেতে বেশি ভালবাসে সেটাই করার চেষ্টা করি। মাটনের বিভিন্ন রেসিপি ওরা খুব পছন্দ করে। আবার ডাল-ভাত ও একটু সব্জি দিয়ে করে দিলে সেটাও সুন্দর খেয়ে নেয়।"
কথা বলতে বলতেই মেকআপ আর্টিস্ট এসে হাজির। এক্ষুনি নাকি শুরু হবে পরবর্তী দৃশ্যের শুটিং! ফ্লোরে ততক্ষণে গোছগাছ শুরু। চলছে মশলাপাতি সাজানোর কাজ। ফ্লোর ম্যানেজারের নির্দেশে চলছে হেঁসেলের ভোল বদলের কাজ। চেনা ছকে চললো নতুন রান্না, নতুন স্বাদ আর লাইট, ক্যামেরা, অ্যাকশন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি