শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Mohunbagan vs Majia FC: নিয়মরক্ষার ম্যাচে মাজিয়ার কাছে হেরে এএফসি অভিযান শেষ করল মোহনবাগান

Kaushik Roy | ১১ ডিসেম্বর ২০২৩ ২০ : ২২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বসুন্ধরা এবং ওড়িশার কাছে পরপর দুই ম্যাচে হেরে চলতি বছরের এএফসি কাপ থেকে বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে আগেই। নিয়মরক্ষার ম্যাচে সোমবার মালদ্বীপের মাজিয়া এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান। ১-০ গোলে মাজিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শেষ করল সবুজ মেরুন। খেলার ৪০ মিনিটে মাজিয়ার হয়ে ম্যাচের একমাত্র গোল করেন হাসান রাইফ আহমেদ। এদিন দলের সঙ্গে কোনো সিনিয়র ফুটবলার যাননি। ছিলেন না ভারতীয় দলে খেলা কোনো ফুটবলারও। যুব দল নিয়ে মালদ্বীপ গিয়েছিল সবুজ মেরুন। ছিলেন না জুয়ান ফেরান্দোও। দলের সঙ্গে গিয়েছিলেন মিরান্ডা। এএফসি থেকে ছিটকে যাওয়ার পর আইএসএল জেতাই এখন মোহনবাগানের প্রধান লক্ষ্য।


দলে এমনিতেই চোট আঘাতের সমস্যা। সেই সমস্যা যাতে আর না বাড়ে সে কারণেই যুব দল নিয়ে খেলতে গিয়েছিল মোহনবাগান। সুহেল ভাট, সুমিত রাঠি, রাজ বাঁশফোড়, অভিষেক সুর্যবংশী শুরু করেছিলেন। তাঁরাই লড়াই চালালেন মাজিয়ার হয়ে। দুবার মোহনবাগানের এনজসনের শট আটকে দেন মাজিয়া গোলরক্ষক। ৪০ মিনিটে হাসান রাইফ বাগান গোলরক্ষক আর্শ আনোয়ারকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। তবে আরও বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল মাজিয়া। ফিনিশ করতে না পারায় আর গোল হজম করতে হয়নি সবুজ মেরুনকে। তবে এশীয় স্তরে তরুণ দলকে পরীক্ষা করে নেওয়াই ছিল বাগানের লক্ষ্য। এই ম্যাচে হারের পর গ্রুপে তিন নম্বরে শেষ করল মোহনবাগান।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া