রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mohammedan Sporting incurred huge loss against Mohun Bagan in ISL

খেলা | লজ্জার হারে মহমেডান সমর্থকদের বিক্ষোভ, ১৫টি ক্লিনশিট রাখাই লক্ষ্য শুভাশিসের

Sampurna Chakraborty | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ১৪Krishanu Mazumder

সম্পূর্ণা চক্রবর্তী: চার গোলে হারের পর যুবভারতীতে মহমেডান সমর্থকদের বিক্ষোভ। কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ফ্যানরা। মহমেডান সভাপতি আমিরউদ্দিন ববি এবং কার্যনির্বাহী সভাপতি মহম্মদ কামারউদ্দিনকে লক্ষ্য করে গালিগালাজ করে সমর্থকরা। তাঁদের বিরুদ্ধে স্লোগান ওঠে। পুলিশি ঘেরাটোপে দুই শীর্ষকর্তাকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয়। ক্লাবের পরিবেশ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বীতশ্রদ্ধ সমর্থকরা। আগের সপ্তাহে ক্লাবের বাইরে বিক্ষোভও করেন তাঁরা। মিনি ডার্বিতে লজ্জাজনক হার মেনে নিতে পারেনি মহমেডান ভক্তরা। দুই শীর্ষকর্তার পদত্যাগের দাবি তোলা হয়। 

অন্যদিকে মহমেডানের বিরুদ্ধে অন্য রূপে ধরা দেন জেসন কামিন্স। স্ট্রাইকার নয়, প্লেমেকার হিসেবে ম্যাচের সেরা। তাঁর পায়ের জাদুতে বসন্ত পঞ্চমীর আগের রাতেই বাগানে বসন্ত। ভূমিকা বদলেছে। সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। জেসন কামিন্স বলেন, ''আমার ভূমিকা একটু বদলেছে। স্ট্রাইকার হিসেবে ম্যাকো আমার থেকে ভাল খেলছে। আমি নিজের নতুন ভূমিকার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার খেলায় আমি খুশি।''

লিগ শিল্ড জেতার বিষয়ে আত্মবিশ্বাসী কামিন্স। সাফল্যের কৃতিত্ব গোটা দলকে দিলেন। কামিন্স বলেন, ''আমরা লিগ শিল্ড জেতার পথে আরও এগিয়ে গেলাম। আজ আরও তিন পয়েন্ট পেলাম। এই মুহূর্তে ১০ পয়েন্টে এগিয়ে। আমাদের এবারের দলটা ভাল। সব পজিশনের প্লেয়াররা গোল করছে। আমাদের রিজার্ভ বেঞ্চও ভাল। দল থেকে সাহায্য পাচ্ছি।''

ছয় গোল করে জেমি ম্যাকলারেনকে ছুঁয়ে ফেললেন শুভাশিস বসু। স্টপার হিসেবে প্রখ্যাত স্ট্রাইকারকে ছুঁতে পেরে স্বভাবতই খুশি বাগান অধিনায়ক। শুভাশিস বলেন, ''জেমিকে ছুঁয়ে ফেলব ভাবিনি। তবে অবশ্যই ভাল লাগছে।'' জানান,‌ পাওলো মালদিনি তাঁর অনুপ্রেরণা। ইতালিয়ান ডিফেন্ডারকে অনুসরণ করেই এগিয়ে যেতে চান। চলতি আইএসএলে এদিন ১১তম ক্লিনশিট রাখতে সক্ষম মোহনবাগান। নিয়মিত স্কোরশিটে নাম তোলার পাশাপাশি শুভাশিসের লক্ষ্য ১৫টি ক্লিনশিট রাখা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া