সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৪৫Debosmita Mondal
মোহনবাগান - ৪ (শুভাশিস -২, মনবীর-২)
মহমেডান - ০
সম্পূর্ণা চক্রবর্তী: ম্যাচের ২৪ ঘণ্টা আগে অলআউট ঝাঁপানোর হুঙ্কার দিয়েছিলেন মেহরাজ। কিন্তু উলাট-পুরান। পুরোপুরি একতরফা ম্যাচ। যুবভারতীতে গোলের বন্যা। মহমেডানকে উড়িয়ে দিল মোহনবাগান। শনিবাসরীয় রাতে ৪-০ গোলে জয় হোসে মোলিনার দলের। জোড়া গোল শুভাশিস বসু এবং মনবীর সিংয়ের। ছয় গোল করে চলতি আইএসএলে সবুজ মেরুনের সর্বোচ্চ গোলদাতা বাগান অধিনায়ক। ডিফেন্ডারদের মোট ১৫ গোল। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ শিল্ডের দিকে আরও এক পা বাড়াল মোহনবাগান। দু'ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার পয়েন্ট ৩৩। পরের দুটো ম্যাচ গোয়া জিতলেও চার পয়েন্টের ব্যবধান থাকবে। অর্থাৎ, আগামী বুধবার ঘরের মাঠে পাঞ্জাবকে হারাতে পারলেই লিগ শিল্ড অনেকটাই নিশ্চিত করে ফেলবে সবুজ মেরুন। শুভাশিস, মনবীর জোড়া গোল করলেও শনি রাতে ম্যাচের রিংমাস্টার জেসন কামিন্স। সাধারণত বক্স টু বক্স স্ট্রাইকার। কিন্তু তাঁকে বল প্লেয়ার বানিয়ে ফেলেছেন মোলিনা। এদিন গোটা মাঠ জুড়ে খেলেন। নজর কাড়েন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। চারটে গোলের মধ্যে তিনটে অ্যাসিস্ট কামিন্সের। খাতায় কলমে অসম লড়াই ছিলই। মাঠেও তার প্রতিফলন। প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল বাগান। এদিন আরও দাপুটে ফুটবল।
প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য গড়ে যায়। বিরতিতে মোহনবাগানের পক্ষে স্কোরলাইন ৩-০। ৪৩ মিনিটে তিন গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। দলে তিনটে পরিবর্তন করেন মোলিনা। প্রথম একাদশে ফেরেন জেসন কামিন্স, আশিস রাই এবং সাহাল আব্দুল সামাদ। সামনে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সকে রেখে ৪-৪-২ ফরমেশনে দল সাজান বাগান কোচ। কিন্তু নীচে নেমেও খেলতে দেখা যায় কামিন্সকে। অন্যদিকে ৪-৩-৩ ছকে দল সাজান মেহরাজউদ্দিন ওয়াডু। কিন্তু দুই দলে আকাশ পাতাল পার্থক্য। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। লিস্টনের কর্নার মনবীর, কামিন্স, ম্যাকলারেনের পা ঘুরে পান দীপেন্দু বিশ্বাস। তাঁর পাস বাঁ পায়ে রিসিভ করে ডান পায়ের শটে গোল শুভাশিসের। আট মিনিটের মধ্যে ২-০। কামিন্সের কর্নার থেকে হেডে গোল মনবীরের। প্রথমার্ধে মাত্র একটা সুযোগ মহমেডানের। সাধারণত মাঝমাঠেই বল ঘোরাফেরা করে।
বিরতির আগেই তৃতীয় গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে বাগান। ম্যাচের ৪৩ মিনিটে ৩-০। কামিন্সের ফ্রিকিকে ব্যাকহিল ম্যাকলারেনের। বাঁ পায়ের শটে নিখুঁত ফিনিশ শুভাশিসের। গোল বাঁচানোর পাশাপাশি গোল করায় পটু হয়ে উঠেছেন মোহনবাগান অধিনায়ক। বিরতির ঠিক আগে প্রথমার্ধের একমাত্র সুযোগ সাদা কালো ব্রিগেডের। কাসিমভের কর্নার থেকে মনবীরের হেড বাঁচান বিশাল কাইত। প্রথম ৪৫ মিনিট কার্যত কোনও কাজই ছিল না বাগান গোলকিপারের। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেদের পায়ে কুরুল মারে মহমেডান। টম অ্যালড্রেডকে ফাউল করেন কাসিমভ। বাগানের ডিফেন্ডার পড়ে যাওয়ার পর আবার পা চালান উজবেকিস্তনের মিডিও। ম্যাচের ৪৯ মিনিটে সরাসরি লালকার্ড দেখাতে দ্বিধা করেনি রেফারি আদিত্য পুরকায়স্থ। বাকি ৪১ মিনিট দশজনের মহমেডানকে পেয়েও গোল সংখ্যা খুব বেশি বাড়াতে পারেনি সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধে একমাত্র গোল মনবীরের। ম্যাচের ৫৩ মিনিটে কামিন্সের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল পাঞ্জাব তনয়ের। গোল সংখ্যা আরও বাড়তে পারত। কিন্তু পরিবর্ত ফুটবলার দিমিত্রি পেত্রাতোসের বাঁ পায়ের শট ক্রসপিসে লাগে। দ্বিতীয়ার্ধে কয়েকটা হাফ চান্স তৈরি হলেও ব্যবধান কমাতে পারেনি মহমেডান।
ছবি অভিষেক চক্রবর্তী
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি