শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০১ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪৬Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ডেস্টিনেশন ওয়েডিং বলিউড তারকাদের মধ্যে বেশ জনপ্রিয়। বিগত কয়েক বছরে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া থেকে ক্যাটরিনা কাইফ সহ আরও অনেক অভিনেত্রী জীবনের বিশেষ দিনটির জন্য দেশ-বিদেশের অন্যতম সুন্দর গন্তব্যকে বেছে নিয়েছেন। তবে এ তো গেল হালফিলের নায়িকাদের কথা। কিন্তু জানেন বলিউডের প্রথম ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল নয়ের দশকে? রাজকীয় সেই আয়োজনে গাঁটছড়া বেঁধেছিলেন রবিনা ট্যান্ডন।
কেরিয়ারের শীর্ষে থাকাকালীন রবিনার সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও সেই সম্পর্ক টেকেনি। অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৪ সালে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে বিয়ে করেন রবিনা। উদয়পুরের শিব নিবাস প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। বেশ ধুমধাম করে বিয়ে সারেন তারকা দম্পতি। অভিনেত্রীর সেই রাজকীয় বিয়েতে ছিল এলাহি আয়োজন।
২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ে করেন রবিনা এবং অনিল। এখনও বি-টাউনের অন্যতম ব্যয়বহুল এবং স্মরণীয় বিয়ে সেটি। ১০০ বছরের পুরনো পালকিতে করে বিয়ের মণ্ডপে পৌঁছন অভিনেত্রী। কথিত আছে, একসময় মেবারের রানি এই পালকিতে চড়তেন। শুধু তাই নয়, নিজের মায়ের ৩৫ বছরের পুরনো শাড়িতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রবিনা। শাড়িটি নতুন করে সাজিয়েছিলেন দিল্লির ডিজাইনার মানব গাংওয়ানি।
‘পাথথর কে ফুল’ ছবি দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল রবিনা ট্যান্ডনের। তারপর ধীরে ধীরে নয়ের দশকের গোড়ার দিকে হার্টথ্রব হয়ে উঠেছিলেন তিনি। 'টিপ টিপ বরসা পানি', তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত' থেকে 'আখিয়োঁ সে গোলি মারে', 'সোনা কিতনা সোনা হ্যায়', একের পর লাস্যময়ী গান এবং সঙ্গে দাপুটে অভিনয়ে দর্শকের মন জয় করেছিলেন নায়িকা। বহু বছর ধরে বলিউডে রাজত্ব করেন তিনি। বলিপাড়ায় কেরিয়ারের পাশাপাশি সুখী দাম্পত্য রবিনার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি