সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Yuvraj Singh returns to cricket, to play for India again in this tournament

খেলা | ক্রিকেটে ফিরছেন যুবরাজ, এই টুর্নামেন্টে ভারতের জার্সিতে আবার দেখা যাবে

AD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আবার বাইশ গজে দেখা যাবে বাঁ হাতি স্টাইলিশ ব্যাটারকে। ক্রিকেটে ফিরছেন যুবরাজ সিং। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে ইন্ডিয়ান মাস্টার্সের হয়ে খেলবেন তিনি। ২২ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত টুর্নামেন্ট চলবে। আবার পুরোনো সতীর্থদের সঙ্গে মিলিত হবেন। খেলবেন শচীন তেন্ডুলকরের সঙ্গে। যা ভেবেই উচ্ছ্বসিত প্রাক্তন তারকা। যুবরাজ সিং বলেন, 'শচীন তেন্ডুলকর সহ অন্যান্য সতীর্থদের সঙ্গে আবার মাঠে নামার সুযোগ পাব। আবার পুরোনো দিনগুলি চোখের সামনে ভেসে আসবে। একসঙ্গে প্রচুর স্মৃতি আছে। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ একটা যুগের ক্রিকেটকে আবার ফিরিয়ে আনবে। এককালীন সতীর্থদের সঙ্গে নতুন স্মৃতি তৈরি করার অপেক্ষায়। এত বছর ধরে যে ফ্যানরা আমাদের পাশে ছিল, সমর্থন করেছে, তাঁদের আনন্দ দিতে চাই।' ২০০৭ উদ্বোধনী টি-২০ বিশ্বকাপ জয়ে যুবির অবদান অনস্বীকার্য। এক ওভারে স্টুয়ার্ট ব্রডকে ছ'টি ছক্কা হাঁকান। সেই ঘটনা ক্রিকেট ভক্তদের স্মৃতিতে এখনও টাটকা। ২০১১ বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও জ্বলে ওঠেন যুবি। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা হন। 

যুবরাজের সঙ্গে এই টুর্নামেন্টে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি  এবং শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা। দক্ষিণ আফ্রিকা মাস্টার্সের হয়ে খেলবেন প্রোটিয়া তারকা। শ্রীলঙ্কা মাস্টার্সের হয়ে প্রতিনিধিত্ব করবে উপুল থারাঙ্গা। অবসরের বেশ কয়েক বছর পরে আবার ক্রিকেটে ফিরতে পেরে খুশি ডুমিনি। তিনি বলেন, 'ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম বছর দক্ষিণ আফ্রিকা মাস্টার্সের প্রতিনিধিত্ব করা আমার কাছে সম্মানের। ক্রিকেটের সেরাদের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। ক্রিকেট ফ্যানরা অভিনব একটা টুর্নামেন্ট চাক্ষুষ করতে পারবে।' পুরোনো সতীর্থদের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষায় থারাঙ্গাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া