শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | এক সপ্তাহের মধ্যে মহামণ্ডলেশ্বর পদ হারালেন মমতা কুলকার্নি, এবার কোন বিতর্কে জড়ালেন বলি অভিনেত্রী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২৫Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: সন্ন্যাসের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন নয়ের দশকের সাড়া জাগানো বলি-অভিনেত্রী মমতা কুলকার্নি। চলতি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেন তিনি। বদলে যায় তাঁর নামও। তাঁর নতুন নামকরণ হয় নন্দগিরি। কিন্তু এক সপ্তাহের মধ্যে মহামণ্ডলেশ্বর পদ হারালেন মমতা। তাঁকে কিন্নড় আখড়া থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছেন কিন্নড় আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস। 

মমতা কুলকার্নির সঙ্গে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকেও আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে। যার কারণ হিসাবে ঋষি অজয় দাসের দাবি, নীতিবিরুদ্ধভাবে  মহামণ্ডলেশ্বর পদ পেয়েছেন মমতা। অভিনেত্রীর বিরুদ্ধে মাদক চোরাকারবারে জড়িত থাকার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে যাঁর বিরুদ্ধে এমন 'গুরুতর' অভিযোগ রয়েছে তাঁকে হঠাৎ ‘সন্ন্যাস’ ধর্মে দীক্ষিত না করেই কেন এত বড় উপাধি দিয়ে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি বেশ কটাক্ষের সুরে ঋষি অজয় বলেন, "এটি ‘বিগ বস’-এর মতো কোনও রিয়্যালিটি শো নয় যে, মহাকুম্ভের সময় কিছু করবে আর তারপর কিছু না করে চুপচাপ বসে থাকবে।” 

গত ২৪ জানুয়ারি কিন্নর আখড়ায় সেখানকার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেন মমতা কুলকার্নি। তাঁর হাত ধরেই জীবনের আধ্যাত্মিক ইনিংস শুরু করেন সলমন-শাহরুখের অভিনেত্রী।  পরনে গেরুয়া পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে গেরুয়া তিলক পরে সন্ন্যাসিনীর বেশে মমতার ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে রীতিমতো সাড়া পড়ে যায়। যদিও সন্ন্যাস গ্রহণের পরই তাঁর মহামণ্ডলেশ্বর উপাধি পাওয়া নিয়ে বিতর্কও শুরু হয়। কিন্তু মাত্র এক সপ্তাহের জন্য পুণ্যলাভ! ৭ দিনের মধ্যেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হল।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে একাধিক ছবিতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন তিনি। অক্ষয় কুমার, আমির খান, সলমন খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তাঁর অনুরাগীও অসংখ্য। তার পরে হঠাৎই বলিউড থেকে সরে যান মমতা কুলকর্নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া