সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অরুণ জেটলি স্টেডিয়ামে ফের লঙ্ঘন নিরাপত্তা, কোহলিকে ছুঁতে দৌড় দিলেন তিন ভক্ত

Kaushik Roy | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ও রেলওয়ের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটল। রেলওয়েজের বিরুদ্ধে দিল্লি ১৩৩ রানের বিশাল লিডের পর তৃতীয় দিনে যখন দল মাঠে নামে সেই সময়েই তিনজন কোহলি ভক্ত নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মাঠে প্রবেশ করেন এবং বিরাট কোহলির পা ছুঁতে যান। নিরাপত্তারক্ষীরাও এই ঘটনা দেখে দ্রুত হস্তক্ষেপ করেন। প্যারামিলিটারি নামানোর পরেও এই ঘটনায় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠল। এর আগেও ম্যাচের প্রথম দিন এক ভক্ত মাঠে ঢুকে পড়েছিলেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে টেনে বের করেন।

 

১২ বছর পর রঞ্জি ট্রফিতে কোহলির প্রত্যাবর্তন ঘিরে চরম উন্মাদনা তৈরি হয়েছে, যার ফলে নিরাপত্তা ব্যবস্থাকে প্রবল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। ম্যাচ শুরু হওয়ার আগেই স্টেডিয়ামের বাইরে দর্শকদের প্রবেশের সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। প্রবল ধাক্কাধাক্কির কারণে কয়েকজন আহত হন। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে আহতদের চিকিৎসা করা হয়। এক ভক্তের পায়ে ব্যান্ডেজ বাঁধতে হয়, এমনকি এক নিরাপত্তারক্ষীও এই বিশৃঙ্খলায় আহত হন। জানা গিয়েছে, দিল্লির ক্রিকেট সংস্থা প্রথমে স্টেডিয়ামের মাত্র দুটি স্ট্যান্ড খোলার পরিকল্পনা করেছিল, তবে বিপুল চাহিদার কারণে তৃতীয় স্ট্যান্ডও খুলতে হয়।

 

প্রথম ইনিংসে রেলওয়ে পেসার হিমাংশু সাংওয়ানের বলে মাত্র ছ' রানে আউট হয়ে যান কোহলি, তবুও তাঁকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে দেখার আশায় দর্শকদের ভিড় ছিল শনিবার। কিন্তু সেটা আর হল না। এক ইনিংস এবং ১৯ রানে রেলওয়েজকে হারিয়ে দিল দিল্লি। দ্বিতীয় ইনিংসে ১১৪ রানে অল আউট হয়ে যায় রেল। পাঁচ উইকেট নেন শিভম শর্মা। বিসিসিআই ভারতীয় তারকাদের রঞ্জি ম্যাচে খেলা বাধ্যতামূলক করে তুলেছে। কিন্তু কোহলি, রোহিতের মত তারকারা ঘরোয়া ক্রিকেটে খেললে স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা দরকার সেটাই স্পষ্ট করে দিল অরুণ জেটলি স্টেডিয়ামের ঘটনা। কোহলির উপস্থিতি ঘরোয়া ক্রিকেটের প্রতি উত্তেজনা বাড়িয়ে তুললেও এই ধরনের নিরাপত্তার অভাবে ক্ষতি হতে পারে ক্রিকেটার এবং সমর্থকদেরও।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া