সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ২২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আবার সে এসেছে ফিরিয়া। ছেলেবেলার ক্লাবে ফিরলেন নেইমার। ঘরের ছেলে ঘরে ফিরল। স্যান্টোসে নেইমারকে ঘিরে আবেগের বিস্ফোরণ। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কাঁদতে শুরু করলেন ব্রাজিলীয় তারকা।
অনুষ্ঠান শুরুর আগে থেকেই বৃষ্টি হচ্ছিল। কিন্তু ঘরের ছেলে ঘরে ফেরার আনন্দে সেই বৃষ্টিই তুচ্ছ মনে হল ভক্তদের কাছে।
বৃষ্ মাথায় নিয়েই স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার ভক্ত। তাঁদের হাতে ব্যানার, দ্য প্রিন্স ইজ ব্যাক।
আর্জেন্টিনার যেমন মেসি। পর্তুগালের রোনাল্ডো। ব্রাজিলের নেইমার। দারুণ প্রতিভা অথচ চোটআঘাত তাঁর সেরাটা দিতে দেয়নি।নেইমার হয়তো উপেক্ষিত এক নায়ক। বিশ্বকাপ জিততে পারেননি। তাঁর সময়েই ব্রাজিলকে সাত গোলের লজ্জায় মুখ লুকোতে হয়েছিল। সৌদি আরবে খেলতে গিয়েছিলেন। কিন্তু সেখানেও সেই চোট তাঁকে টিকতে দিল না। এক সময়ে মেসি-সুয়ারেজের সঙ্গে খেলেছেন বার্সেলোনায়। কিন্তু মেসি-মায়ায় তাঁকে আচ্ছন্ন থাকতে হয়েছিল। সেই নেইমার ফিরে এলেন ব্রাজিলে। তাঁর শৈশবের ক্লাবে।
নেইমার এলেন। কখনও হাসলেন, কখনও হাসালেন। আবার নিজেই কেঁদে ফেললেন। তাঁকে ভালবাসা দিয়ে, পরম স্নেহে আবেগে কাছে ডেকে নিল স্যান্টোস।
আনুষ্ঠানিক ভাবে স্যান্টোসের চুক্তিতে সই করে তিনি সতীর্থদের সঙ্গে পরিচিত হন। ক্লাব কর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই মুহূর্তটারই তো অপেক্ষায় ছিলেন স্যান্টোসের ভক্তরা।
একটি ভিডিও পোস্ট করা হয় স্যান্টোসের ফেসবুক পেজ থেকে। সেখানে ব্যবহার করা হয় ভক্তদের ব্যবহার করা সেই স্লোগান, ''দ্য প্রিন্স ইজ ব্যাক।'' শৈশবে বেড়ে ওঠা এই ক্লাবে। তাও তুলে ধরা হয় সেই ভিডিওয়।
স্যান্টোসে এবার তাঁর পিঠে উঠছে ১০ নম্বর জার্সি। স্যান্টোস মানেই পেলে। ১০ নম্বর মানেই ফুটবল সম্রাট। এবার সেই ১০ নম্বর জার্সিই পিঠে উঠছে নেইমারের। পেলেকে স্মরণ করেন নেইমার। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''কিং পেলে, আপনার ইচ্ছা আমার কাছে শিরোধার্য। সিংহাসন ও মুকুট এখনও আপনার। আপনি চিরকালের। এই ১০ নম্বর জার্সি পরা আমার কাছে বিরাট সম্মানের। আপনার উত্তরাধিকারের সম্মান রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।''
কিন্তু স্যান্টোসে ফিরলেন কেন? নেইমার বলছেন, ''আল হিলালে ভালই ছিলাম। কিন্তু শেষের দিকে ট্রেনিং সেশনগুলোয় বিষণ্ণ লাগত। এর মধ্যেই স্যান্টোসের ডাক এল। আমি আর ভাবিনি।''
শোনা যাচ্ছে, পারিশ্রমিক আড়াই থেকে তিন কোটি ডলার কমিয়ে স্যান্টোসে ফিরেছেন নেইমার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি