শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'অভিনয় না করে যদি আমায় একটু সময় দিতো..'-মা তনুজার উপর অভিমান করে আর কী বললেন মেয়ে তানিশা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৪১Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: বর্ষীয়ান অভিনেত্রী তনুজার দুই মেয়ে থাকা সত্ত্বেও এক মেয়েকে নিয়েই চর্চা চলে। তিনি বলি অভিনেত্রী কাজল। কিন্তু কাজলের ছোটবোন তানিশা সবসময় থেকেছেন লাইমলাইটের আড়ালে। 

 


অভিনয় জীবনের শুরু থেকেই দিদি কাজলের সঙ্গে তুলনা শুনতে হয়েছে তনিশা মুখোপাধ্যায়কে। যশরাজ ফিল্মসের 'নীল অ্যান্ড নিকি' ছবিতে অভিনয় করার পর থেকেই তনিশা দর্শকের নজরে আসেন। কিন্তু দর্শকের ভালবাসা পাওয়ার আগেই সমালোচনার শিকার হয়েছেন তিনি। 

 

দুই বোনের মধ্যে নাকি দূরত্বও তৈরি হয়েছিল। যদিও পরে নাকি তা মিটমাট হয়ে যায়। যদিও এখনও পর্যন্ত একফ্রেমে কাজল-তানিশা ধরা দিলেও দুই বোনের মধ্যে তেমন সখ্যতা দেখা যায় না। এদিকে, মা তনুজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তানিশা। যা নিয়ে এখন সমালোচনার স্রোত বয়েছে নেটপাড়ায়। 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে তানিশা জানান, মেয়েদের সন্তান জন্ম দেওয়ার পর অন্তত ৫ বছর বাড়িতে থাকা উচিত। সন্তানকে সময় দেওয়া উচিত। কারণ কাজ সবসময় থাকবে, কিন্তু সন্তানের বড় হয়ে যাওয়ার পর আর ছোটবেলার মুহূর্তগুলো কোনওদিন ফিরে আসবে না। 

 

এই প্রসঙ্গে তিনি বলেন, "ছোটবেলায় মাকে তেমন কাছে পাইনি। খুব মনে পড়তো মায়ের কথা। কিন্তু তখন বিভিন্ন শিফ্টে কাজ করছেন মা। আমি প্রায় একাই বড় হয়েছি। খুব গর্ব হয় আমার মা একজন নামজাদা অভিনেত্রী বলে। কিন্তু যে সময় সবচেয়ে মাকে প্রয়োজন ছিল তখন অনেক চেয়েও পাইনি।"

 

তানিশার এই কথায়, মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমাজ মাধ্যমে। কেউ নারী স্বাধীনতায় নারীরাই বড় বাধা হন বলে কটুক্তি করেছেন। কেউ আবার শৈশবে মায়ের গুরুত্বকে জোর দিয়ে তানিশাকে সমর্থনও করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া