সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ০০Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: মুম্বই সিটির ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পর দলের খেলায় খুশি এবং রীতিমতো গর্বিত ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোঁ।
শুক্রবার মুম্বই ফুটবল এরিনায় দুর্দান্ত লড়াই করে গতবারের কাপজয়ীদের রুখে দেয় লাল-হলুদ ব্রিগেড।
দলে মাত্র তিন বিদেশিকে নিয়ে মাঠে নেমে লাল-হলুদ রীতিমতো সাহসী ও উজ্জীবিত ফুটবল খেলে।
শুক্রবার ম্যাচের শেষে অস্কার বলেন, ''অনেক চোটআঘাত সমস্যা সত্ত্বেও প্রথমার্ধে আমরা এই মরশুমের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছি। কিন্তু আমরা কাঙ্ক্ষিত গোল পাইনি, যা দ্বিতীয়ার্ধে আমাদের শক্তি সঞ্চয়ের সুযোগ দিত। এই ম্যাচে একটি বড় ইতিবাচক দিক হল, ম্যাচের পর ম্যাচ আমরা আরও সংগঠিত, আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছি। আজ মুম্বই সিটির মতো শক্তিশালী আক্রমণাত্মক দলের বিপক্ষে ‘ক্লিন শিট’ রাখা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।''
নিজের দলের ছেলেদের প্রশংসা করে লাল-হলুদ কোচ বলেন, ''আমরাই আজ মাঠে সেরা দল ছিলাম। আমরা এখানে তিন পয়েন্টের জন্যই এসেছিলাম। তা পাইনি ঠিকই, তবে আরও ভাল কিছু হতে পারত।''
ম্যাচের বিশ্লেষণ করে অস্কার বলেন, ''আমরা প্রথমার্ধেই মুম্বই সিটিকে চমকে দিতে চেয়েছিলাম। কয়েক সপ্তাহ আগে কলকাতায় যে ম্যাচ খেলেছিলাম, তাতে আমরা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করি। সে দিন ওরা ম্যাচটা নিয়ন্ত্রণ করে। আমরা জানি, ওরা আক্রমণে ওঠে, ফুল-ব্যাকদের সঙ্গে সমন্বয় তৈরি করে এবং মাঝমাঠে বেশি সংখ্যক খেলোয়াড় জড় করে আক্রমণ তৈরি করে। আজ সেই অনুযায়ীই খেলার পরিকল্পনা করেছিলাম।''
নিজেদের কৌশল নিয়ে বিষ্ণুদের কোচ বলেন, ''আমরা চেয়েছিলাম আক্রমণে ওঠার সময় ওরা যাতে ভুল করতে বাধ্য হয় এবং চাপে পড়ে যায়। আমার মনে হয়, প্রথমার্ধে আমরা এই পরিকল্পনায় সফল হয়েছি। শক্তি নিয়ে উজ্জীবিত ফুটবল খেলেছি আমরা, প্রতিপক্ষের অর্ধে অনেক বল ছিনিয়ে নিয়েছি এবং প্রচুর গোলের সুযোগও তৈরি করেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার গতিতে ব্যালান্স ছিল। তখন প্রায় ৫০-৫০ লড়াই ছিল। তবে দুঃখের বিষয়, প্রথমার্ধে আমরা যে সুযোগগুলো তৈরি করেছিলাম, তা কাজে লাগাতে পারিনি।''
দলের দুই বিদেশি দিয়ামান্তাকস ও রিচার্ড সেলিসের প্রশংসা করে অস্কার বলেন, ''দিয়ামান্তাকসকে আজ দু’বার পোস্ট প্রতিহত করেছে। দিমি একজন ‘বক্স প্লেয়ার’। ওকে সঠিক জায়গায় থাকতে হবে। আমি নিশ্চিত, একবার গোল পেলে ও ছন্দ ফিরে পাবে এবং ধারাবাহিকভাবে গোল করতে শুরু করবে। ও আজ খুব কাছাকাছি ছিল। এটা সত্যি যে, স্ট্রাইকাররা মাঝে মাঝে গোল পায় না। কিন্তু সেই দুঃসময় কেটে যায়। কিন্তু এটাও ঠিক যে, ও যথেষ্ট ভাল ভাল সুযোগ পাচ্ছে—সেলিস বাঁ দিক থেকে, বিষ্ণু ডান দিক থেকে, এমনকি ডেভিডও মাঝমাঠ থেকে সহায়তা করছে ওকে এবং মহেশ আজ আমাদের আক্রমণ পরিচালনা করেছে।''
পুরো দল নিয়ে না খেলতে পারলেও যে লড়াই করেছে ইস্টবেঙ্গল, তা সবাইকে মনে করিয়ে দিয়ে অস্কার বলেন, ''আমরা আমাদের পূর্ণশক্তির দল পাইনি। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের দলে অনেক চোট সমস্যা চলছে। আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই পরিস্থিতিতে আজ আমাদের দলের গভীরতা বোঝা গেল। মুম্বই সিটি এফসি তাদের বেঞ্চ থেকে পরিবর্তন করে ম্যাচ জেতার চেষ্টা করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দলকে শক্তিশালী করার মতো তেমন বিকল্প ছিল না।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি