শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: 'আক্ষেপ নয়, অপেক্ষা ছিল'-প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় প্রসঙ্গে অকপট বিশ্বনাথ বসু 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৩৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: 'হেমলক সোসাইটি'র আদলে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'কিলবিল সোসাইটি'। মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়কে। ছবিতে কৌশানীর সঙ্গে সমান্তরাল চরিত্রে দেখা যেতে পারে সন্দীপ্তা সেনকে। এই ছবিতে কৌশানীর মতো তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। প্রাথমিক ভাবে স্থির হয়েছে, ছবিতে থাকতে পারেন বিশ্বনাথ বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়।

 

থিয়েটার, ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল বিশ্বনাথ বসুর। বড়পর্দায় কমার্শিয়াল ছবি থেকে শুরু করে অন্য ধারার গল্পেও কাজ করেছেন অভিনেতা। দর্শককে কখনও হাসিয়েছেন কখনও কাঁদিয়েছেন। কিন্তু এত বছরের পথ চলায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করা হয়নি তাঁর! অবশেষে এল সেই সুযোগ। এত বছর কেন সময় লাগলো! আক্ষেপ হয়? আজকাল ডট ইন-কে বিশ্বনাথ বলেন, "আক্ষেপ নেই। সময়ের অপেক্ষা ছিল। এর আগে বহুবার সৃজিতের সঙ্গে বহু ছবি নিয়ে কথা হয়েছে। কিন্তু কোনওটাই হয়ে ওঠেনি। তাই অপেক্ষাটা ছিল। অবশেষে সাধ পূরণ বলা যেতে পারে।" 


অভিনেতার কথায়, "প্রতিটা চরিত্রই ভিন্ন ধরনের হয়, তাই অভিনেতারা দর্শকের মনের কাছে পৌঁছতে পারেন। তবে এই ছবিতে আমায় নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক। এইটুকু কথা দিতে পারি।"

 

প্রসঙ্গত, ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত। জানা যাচ্ছে, ফেব্রুয়ারির শুরুতেই কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে শুট হবে। ছবিতে থাকতে পারেন টলিপাড়ার বহু পরিচিত মুখেরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া