সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ২৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: শিবম দুবের কনকাশন বদলি হর্ষিত রানা? ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-টোয়েন্টি চলাকালীন এমনই প্রশ্নের ঝড় উঠেছিল। সেই হর্ষিত রানাই ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রাহণ করেন। শিবমের পরিবর্তে হর্ষিত, এই সিদ্ধান্ত নিয়ে জল গড়ায় বহুদূর। খেলার শেষে ম্যাচ রেফারিকেই কাঠগড়ায় তোলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
পুনেতে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টিতে একসময়ে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ভারত ধুঁকছিল। শিবম দুবে ৩৪ বলে ৫৩ রান করে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেন।
ব্যাট করার সময়ে দুবের হেলমেটে লেগেছিল বল। ইনিংসের শেষ বলে তিনি রান আউট হন। ফিল্ডিং করতে আর নামেননি শিবম দুবে। কনকাশন পরিবর্ত হিসেবে শিবম দুবের জায়গায় নামেন হর্ষিত রানা।
এখানেই যত প্রশ্ন। নিয়ম অনুযায়ী, পরিবর্তন হতে পারত ‘লাইক ফর লাইক’। হর্ষিত রানা শিবম দুবের মতো নন। তিনি পেসার। শবম দুবে রানার তো পেস বোলার নন। নিয়মিত বোলার নন।
তবে একই ধরনের ক্রিকেটার না থাকলে নিয়মে ছাড় দেওয়া হতে পারে। এক্ষেত্রে ভারতীয় দলে ছিলেন রামনদীপ সিং। দুবের পরিবর্ত হিসেবে নামানোই যেত রামনদীপকে।
ধারাভাষ্যকার কেভিন পিটারসেন ও নিক নাইট সেই সময়েই প্রশ্ন তোলেন। নিক নাইটও একই প্রশ্ন তুলেছিলেন। কেপিকে বলতে শোনা গিয়েছিল, ''হর্ষিত রানা কীভাবে শিবম দুবের লাইক ফর লাইক বদলি? দুবে তো আর পেসার নয়। হর্ষিত রানা পুরোদস্তুর পেস বোলার।''
পিটারসেনের কণ্ঠের প্রতিধ্বনি শোনা যায় নাইটের কথায়ও।
ইংল্যান্ডকে হারানোর পিছনে বড় অবদান রাখেন হর্ষিত রানা। খেলার শেষে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এই নিয়ম নিয়েই প্রশ্ন তোলেন। বাটলার বলেন, ''কখনওই লাইক ফর লাইক পরিবর্ত এটা ছিল না। হয় শিবম দুবের বলের গতি ঘণ্টায় ২৫ মাইল বেড়ে গিয়েছে, নয়তো হর্ষিত রানার ব্যাটিংয়ের উন্নতি হয়েছে প্রভূত। এই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই।''
ম্যাচ শেষে বাটলার জানান, এই সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচ রেফারি তাঁদের সঙ্গে আলোচনা করেননি। তাঁরা এ বিষয়ে বিন্দুবিসর্গ জানতেন না। ইংল্যান্ড অধিনায়ক বলছেন,''আমাদের সঙ্গে এবিষয়ে কোনও আলোচনাই করা হয়নি। ব্যাট করার সময়ে আমি ভাবছিলাম হর্ষিতকে কার বদলে নেওয়া হল। পরে জানলাম এটা কনকাশন পরিবর্ত। এই পরিবর্তনের সঙ্গে আমরা একমত নই। এটা মোটেও লাইক ফর লাইক পরিবর্তন নয়।''
ম্যাচ রেফারি তাঁদের জানাননি। সম্পূর্ণ অন্ধকারে ছিলেন এই পরিবর্তন নিয়ে। বাটলারকে বলতে শোনা গিয়েছে, ''বিষয়টা জানার জন্য জাভাগল শ্রীনাথের সঙ্গে আমাদের কথা বলতে হবে।''
ভারত ম্যাচ জিতলেও কনকাশন পরিবর্ত নিয়ে বিতর্ক থেকে গেল চতুর্থ টি-টোয়েন্টিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি