রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ৩১ জানুয়ারী ২০২৫ ০৩ : ২৫Sampurna Chakraborty
ইস্টবেঙ্গল - ০
মুম্বই সিটি - ০
আজকাল ওয়েবডেস্ক: কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের পর আটকে গেল ইস্টবেঙ্গল। শুক্রবার মুম্বই এফসির সঙ্গে গোলশূন্য ড্র করল অস্কার ব্রুজোর দল। জেতা ম্যাচে পয়েন্ট খোয়াল লাল হলুদ। তবে চোট আঘাতে জর্জরিত, ভাঙা দল নিয়ে এক পয়েন্টে অসন্তুষ্ট হবেন না ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। স্কোরলাইন দেখে ম্যাচের গতি প্রকৃতি বোঝা যাবে না। অসংখ্য গোল হতে পারত। দুই দলই ভুরিভুরি সুযোগ পায়। কিন্তু গোল করতে পারেনি। মূলত দুই গোলকিপারের ম্যাচ। তেকাঠির নীচে অনবদ্য প্রভসুখন গিল এবং লাচেনপা। প্রথমার্ধ ইস্টবেঙ্গলের, দ্বিতীয়ার্ধ মুম্বইয়ের। তবে তারমধ্যেও বেশ কয়েকটা সুযোগ পায় ইস্টবেঙ্গল। যেকোনও দলই ম্যাচ জিততে পারত। কিন্তু ফিনিশিংয়ের অভাব। দু'দলের রক্ষণের প্রশংসা করতেই হবে। বিশেষ করে মুম্বইয়ের ডিফেন্ডার তিরির। নব্বই মিনিটের শেষে হয়তো হাত কামড়াবেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। বেশ কয়েকটা সুযোগ পেয়েও বল গোলে ঠেলতে পারেননি। তবে মুম্বইয়ের ডেরা থেকে এক পয়েন্ট নিয়ে ফেরা মন্দ নয়। তাও আবার এত প্রতিকূলতা নিয়ে। শেষদিকে আক্রমণের ঝড় তোলে মুম্বই। ইস্টবেঙ্গলের পরিত্রাতা প্রভসুখন। কয়েকটা নিশ্চিত গোল রোখেন। এদিন জিতলে চার নম্বরে উঠে আসতে পারত মুম্বই। কিন্তু ২৮ পয়েন্ট নিয়ে একধাপ ওপরে উঠে ছয়ে থামে। অন্যদিকে ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট ইস্টবেঙ্গলের।
এদিন সামনে ডিয়ামানটাকোস এবং ডেভিডকে রেখে ৪-৪-২ ফরমেশনে দল সাজান অস্কার। এদিনও পরীক্ষার পথে হাঁটেন। রাইট ব্যাকে খেলান নন্দকুমারকে। রক্ষণে হিজাজির জায়গায় হেক্টর ইউস্তে। ম্যাচের শুরুতেই সুযোগ ইস্টবেঙ্গলের। মহেশের শট বাঁচান লাচেনপা। ম্যাচের ১৩ মিনিটে নন্দকুমারের ফিরতি শট ফের রোখেন মুম্বই কিপার। প্রথম ১৫-২০ মিনিটের মধ্যে গোল লক্ষ্য করে চারটে শট লাল হলুদের। মহেশকে কেন্দ্র করে ইস্টবেঙ্গলের বেশিরভাগ আক্রমণ তৈরি হচ্ছিল। ম্যাচের সেরাও তিনি। অনবদ্য রিচার্ড সেলিসও। প্রথমার্ধেই এগিয়ে যাওয়া উচিত ছিল লাল হলুদের। ডিয়ামানটাকোস দুটো নিশ্চিত গোল মিস করেন। ম্যাচের ৪২ মিনিটে মুম্বইয়ের সবচেয়ে সহজ সুযোগ মিস। ছাংতের পাস থেকে গোল করতে ব্যর্থ বিপিন সিং।
বিরতির আগে ইস্টবেঙ্গলের পক্ষে স্কোরলাইন অন্তত ৩-০ হতে পারত। ম্যাচের ৪৪ মিনিটে বিষ্ণুর ক্রস থেকে ডিয়ামানটাকোসের হেড বাইরে যায়। দ্বিতীয়ার্ধে দুই দলই একে অপরের সঙ্গে টক্কর দেয়। গোলের সুযোগ পায় দুই পক্ষই। কিন্তু ভাগ্য ইস্টবেঙ্গলের সঙ্গে ছিল না। ডিয়ামানটাকোসের বাঁ পায়ের শট পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে একাধিক গোল মিস করেন বিক্রম, বিপিন, ছাংতেরা। ম্যাচের ৬৪ মিনিটে নিশ্চিত গোল বাঁচান চুংনুঙ্গা। পরাস্ত হয়েছিলেন প্রভসুখন গিল। বিক্রমের শট গোলে ঢোকার মুখে বিপদমুক্ত করেন লাল হলুদের ডিফেন্ডার। এরপরও গোলের সুযোগ পায় দুই দলই। কিন্তু কাজে লাগাতে পারেনি। স্কোরলাইন গোলশূন্য হলেও ওপেন ফুটবল হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি