সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | প্রাথমিক বিপর্যয় সামলে 'ব্রাত্য' তারকার হাত ধরেই ম্যাচে ফিরল ভারত

Sampurna Chakraborty | ৩১ জানুয়ারী ২০২৫ ০২ : ১৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই তাঁর বাদ পড়া নিয়ে নিজের ইউ টিউব চ্যানেলে প্রশ্ন তুলেছিলেন আকাশ চোপড়া। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কথা কি শুনতে পেয়েছিলেন নির্বাচকরা? চোট পেয়ে নীতিশ কুমার রেড্ডি ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ডাক পান শিবম দুবে। জাতীয় দলে প্রত্যাবর্তনেই জ্বলে উঠলেন টি-২০ বিশ্বকাপ জয়ী তারকা। 'ব্রাত্য' ক্রিকেটারের হাত ধরেই ম্যাচে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। ৩৪ বলে ৫৩ রান করে আউট হন দুবে। ইনিংসে রয়েছে ২টি ছয়, ৭টি চার। শুরুতে তিন উইকেট হারালেও শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়ার কাঁধে ভর করে লড়াই করার মতো রানে পৌঁছয় ভারত। ৪০ বলে ৫৩ রান করেন হার্দিক। নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১৮১। 

টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠান জস বাটলার। সিরিজে এই প্রথম টসে হারেন সূর্যকুমার যাদব। দলে তিনটে পরিবর্তন হয়। ফেরেন অর্শদীপ সিং এবং রিঙ্কু সিং। সুযোগ পান নীতিশ কুমার রেড্ডির জায়গায় ভারতের টি-২০ দলে ফেরা শিবম দুবে। কিন্তু শুরুতেই বিপত্তি। মাত্র ১২ রানে ৩ উইকেট হারায় ভারত। নিজের প্রথম ওভারে তিন উইকেট তুলে নেন সাকিব মাহমুদ। পরপর দুই বলে ফেরান সঞ্জু স্যামসন (১) এবং তিলক বর্মাকে (০)। সূর্যকুমারের (০) খারাপ ফর্ম অব্যাহত। ওভারের শেষ বলে আউট হন। টপ অর্ডারের ব্যর্থতার জন্য শট বাছাইও দায়ী। প্রথম বলেই বড় শট হাঁকানোর কোনও দরকার ছিল না তিলকের। সূর্য ক্যাচিং প্র্যাকটিস দেন। তবে এই টিম ইন্ডিয়া ভয়ডরহীন। সাধারণত দ্বিতীয় ওভারের মধ্যে মাত্র ১২ রানে ৩ উইকেট হারালে‌ যেকোনও দল রক্ষণের খোলসে ঢুকে যায়। পার্টনারশিপ গড়ার দিকে নজর দেয়। কিন্তু অভিষেক শর্মা এবং রিঙ্কু সিং নিজেদের খেলার ধরণ বদলাননি। মারমুখী মেজাজেই পাওয়া যায় দুই তরুণ ব্যাটারকে। তবে দলকে বেশিদূর নিয়ে যেতে পারেনি। ১৯ বলে ২৯ রান করে আউট হন ভারতীয় ওপেনার। ২৬ বলে ৩০ রান করেন রিঙ্কু।

৭৯ রানে ৫ উইকেট হারায় ভারত। দুই সেট ব্যাটার আউট হওয়ার পর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়া। দলকে ভাল জায়গায় পৌঁছে দেন। দু'জনেই অর্ধশতরান করেন। আগের দিন ৪০ রান করলেও, মন্থর ব্যাটিং করেছিলেন হার্দিক। কিন্তু এদিন চেনা ছন্দে পাওয়া যায়। ৩০ বলে ৫৩ রান করে আউট হন। ইনিংসে ছিল ৪টি ছয় এবং চার। অন্য প্রান্তে একই ছন্দে খেলেন শিবম দুবে। শেষ ওভারে ৩ উইকেট হারায় ভারত। নয়তো রান আরও কিছুটা বাড়তে পারত। তবে পুনেতে ১৮১ রান তাড়া করে জেতা সহজ হবে না ইংল্যান্ডের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া