শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩১ জানুয়ারী ২০২৫ ০০ : ১০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: গত ১৬ জানুয়ারি গভীর রাতে সইফ আলি খানের বাড়ির ভিতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় দুষ্কৃতী। গুরুতর জখম হন করিনা কাপুরের স্বামী। ভোররাতে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করানো হয়। লীলাবতী হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছেন তিনি। এইমুহূর্তে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে পতৌদি পরিবারকে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত।
এক সাক্ষাৎকারে ‘পাতাললোক’ সিরিজের নায়ক জানালেন, এই ঘটনার সইফ-করিনার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। তাঁদের সঙ্গে সরাসরি কথা না হলেও ফোনে বার্তা পাঠিয়েছিলেন। সেইভাবেই কথাবার্তা আদানপ্রদান হয়েছে তাঁদের। আরও জানিয়েছেন ওই দুর্ঘটনার পরপরই করিনাকে ফোনে বার্তা পাঠিয়েছিলেন তিনি। এরপর আরও বলেন, " এই প্রসঙ্গে আরও একটি বিষয় বলতে ইচ্ছে করছে। একটা ভয়ঙ্কর ভিডিও দেখলাম কিছুদিন আগেই। ওই ভিডিওতে দেখলাম একজন ছবিশিকারি পাগলের মতো ধাওয়া করছেন সইফ-করিনার গাড়িকে। আমার প্রশ্ন...মানে কেন? অদ্ভুত! সবার একটু বোঝা উচিত ওঁদের পরিস্থিতি।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকেরা জানিয়েছিলেন, বান্দ্রার সৎগুরু শরণ সইফের ওই ফ্ল্যাটের সামনের সিসিটিভি ক্যামেরা সক্রিয় ছিল না। যদিও পরে পুলিশ দাবি করে, আপৎকালীন দরজার দিকে পিছনের সিঁড়ির ক্যামেরা থেকে কিছু ফুটেজ পাওয়া গিয়েছে।লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছিলেন, সইফের শরীরে ভিন্ন ভিন্ন জায়গায় পড়েছে এলোপাথাড়ি ছুরির কোপ। শরীরে ছিল ছ'টি ক্ষত, তার মধ্যে দুটি বেশ গভীর। পিঠে গেঁথে ছিল আড়াই ইঞ্চি ছুরি। ঘাড়েও গভীর ক্ষতচিহ্ন ছিল। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন বলি-তারকা না হলে ঘটতে পারত আরও বড় কিছু। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও শরীরে গেঁথে ছিল ছুরির অংশ, চিকিৎসকরা অস্ত্রোপচার করে তা বের করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি