সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | হারানোর কিছু নেই, অলআউট ঝাঁপানোর বার্তা দিলেন মেহরাজ

Sampurna Chakraborty | ৩১ জানুয়ারী ২০২৫ ০০ : ০৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ডার্বির আগে হেড কোচ পাড়ি দিয়েছেন রাশিয়ার। ফুটবলারদের বেতন বকেয়া। ক্লাব কর্তাদের মধ্যে অশান্তি। তারওপর লিগের প্রথম বয়ের সঙ্গে লাস্ট বয়ের দ্বৈরথ। এককথায়, অসম লড়াই। শনিবারের মিনি ডার্বির ফেভারিট কে বলতে ফুটবল পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। খাতায় কলমে এবং পারফরম্যান্সের বিচারে, লিগ শিল্ডের দিকে আরও এক পা বাড়ানো প্রায় নিশ্চিত মোহনবাগানের। কিন্তু তথাকথিত ডার্বির আগে ভবিষ্যদ্বাণী একেবারেই না পাসন্দ মেহরাজউদ্দিন ওয়াডুর। আন্দ্রে চের্নিশভের অনুপস্থিতিতে কোচের হটসিটে থাকবেন তিনি। পরিস্থিতি তাঁদের বিরুদ্ধে হলেও, প্রাক্তন তারকা ফুটবলারের দাবি, এইসব ম্যাচ সবকিছুর ঊর্ধ্বে। বেতন সমস্যা পারফরম্যান্সে পার্থক্য গড়বে না। কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের হারানোর কিছু নেই। তাই জয়ের জন্য অলআউট ঝাঁপাবে মহমেডান। 

মেহরাজ বলেন, 'আমরা যখন খেলতাম, তখনও বেশ কয়েকবার বেতন সমস্যায় পড়েছি। আমরা নিরাশ হয়ে যেতাম। আমরা খেলতে চাইতাম না। তবে এখনকার ফুটবলাররা অনেক পেশাদার। মাঠে নামলে, নিজেদের সেরাটা দেয়। আমাদের সমস্যার কথা বুঝতে দেয় না। অবশ্যই প্লেয়ারদের চাহিদা পূরণ না হলে তাঁদের থেকে একশো শতাংশ পাওয়াটা চ্যালেঞ্জিং। তবে আমরা ম্যাচের গুরুত্ব বুঝি। জানি এই একটা জয় পার্থক্য গড়ে দিতে পারে। আমরা টেবিল শেষে এবং মোহনবাগান শীর্ষে। তবে ডার্বি ৫০-৫০। টেবিলে পার্থক্য থাকলেও আমরা ফ্যানদের জন্য জেতার চেষ্টা করব। আমাদের কিছু হারানোর নেই। আমরা মোহনবাগানকে সম্মান করি। তবে আমরা অলআউট ঝাঁপাব। এই ধরনের ম্যাচ ক্লাবে এবং সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে।' 

মুম্বইয়ের কাছে তিন গোলে হারের পর মোহনবাগানের বিরুদ্ধে নামবে সাদা কালো ব্রিগেড। দলে বিশেষ চোট আঘাতের সমস্যা নেই। একমাত্র জোসেফকে ছাড়া সবাইকেই পাওয়া যাবে। পজিটিভ মনোভাব নিয়ে মাঠে নামলেও, জানেন ম্যাচটা চ্যালেঞ্জিং হবে। তবে চের্নিশভের ডেপুটি মনে করেন, সবদিক থেকে পরিস্থিতি বিরূপ হলেও, প্লেয়ারদের মোটিভেট করতে সমস্যা হবে না। জানান, অনেক ম্যাচে ভাল ফুটবল খেলেও দল হেরেছে। তবে সম্প্রতি তাঁরা অনেক উন্নতি করেছে।

গোটা মরশুমে গোল সমস্যায় ভুগতে হয়েছে মহমেডানকে। ধীরে ধীরে সেই সমস্যা মিটতে চলেছে। মেহরাজ বলেন, 'ভারতীয় ফুটবলে আগেও এইধরনের সমস্যা ছিল। সেটা বুঝে গেলেই মাঠে নেমে ফুটবলারদের সেরাটা দিতে অসুবিধা হবে না। আগের থেকে আমরা ভাল ফুটবল খেলছি। গোটা মরশুমের সমীক্ষা করলে দেখা যাবে, অনেক ম্যাচ ভাল খেলেও দল হেরেছে, ড্র হয়েছে। বেশ কয়েকটা ম্যাচে ভাগ্য সঙ্গ দেয়নি। গোল করার ক্ষেত্রে সমস্যা ছিল। গোল আসছিল না। কিন্তু সম্প্রতি এই জায়গায় উন্নতি হয়েছে। আগামী ম্যাচগুলোতে আরও উন্নত দেখতে চাই।' শুক্রবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস মাঠে চূড়ান্ত প্রস্তুতি সারে সাদা কালো ব্রিগেড। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ১০ মিনিটে তিন গোল হজম করে মহমেডান।‌ শনিবার গোল না খাওয়াই হবে মেহরাজের প্রাথমিক লক্ষ্য। আক্রমনাত্মক ফুটবল দিয়েই বাজিমাত করতে চান। দলে থাকবেন নবাগত বিদেশি মার্ক আন্দ্রে। 

ছবি: অভিষেক চক্রবর্তী 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া