শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শরিফুলই কি সইফের হামলাকারী? সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলল মুখ? পরীক্ষায় জানতে পারল পুলিশ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ৩১ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৫Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: সইফ কাণ্ডে ৭০ ঘণ্টার মধ্যে মহম্মদ শরিফুল ইসলাম নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। কিন্তু এরপরও আসল অপরাধীর কিনারা করতে পারছিলেন না তদন্তকারীরা। কারণ সইফের বাড়ির সিসিটিভি ক্যামেরায় হামলাকারীর যে ছবি ধরা পড়েছিল তার সঙ্গে শরিফুলের মুখের অমিল রয়েছে বলে প্রশ্ন ওঠে। ধন্দ্ব কাটাতে ধৃতের ডিজিট্যাল ফেস রেকগনিশন টেস্ট করে পুলিশ। আর তাতেই নয়া তথ্য দিলেন তদন্তকারীরা। 

ডিজিট্যাল ফেস রেকগনিশন টেস্টে শরিফুলের সঙ্গে সিসিটিভির ছবির মুখের আদল মিলিয়ে দেখা হয়। সেই পরীক্ষার রিপোর্ট দেখে বান্দ্রা পুলিশের দাবি, সিসিটিভির ব্যক্তিই হলেন শরিফুল। শরিফুল ইসলামই সইফ আলি খানের উপর হামলা চালিয়েছিলেন। 

বাংলাদেশের বাসিন্দা শরিফুল। জেরায় শরিফুল পুলিশকে জানিয়েছিলেন, মুম্বইয়ের এক রেস্তরাঁয় কাজ করতেন তিনি। সম্প্রতি তাঁর কাজ চলে যায়। আর্থিক অভাবেই চুরির পরিকল্পনায় সইফের বাড়িতে ঢুকেছিলেন। গ্রেফতারির পর থেকেই শরিফুল ইসলামের ফাঁসানো হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় সন্দেহ প্রকাশ করেন অনেকেই। এমনকি শরিফুলের সঙ্গে আঙুলের ছাপ মেলেনি বলেও জানা যায়। তবে ফেসিয়াল রেকগনিশন টেস্টে চিহ্নিত হয়েছে, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যায়, তিনি  শরিফুল ইসলাম। 

গত ১৬ জানুয়ারি গভীর রাতে  সইফ আলি খানের বাড়ির ভিতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় দুষ্কৃতী। গুরুতর জখম হন করিনা কাপুরের স্বামী। ভোররাতে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকেরা জানিয়েছিলেন, বান্দ্রার সৎগুরু শরণ সইফের ওই ফ্ল্যাটের সামনের সিসিটিভি ক্যামেরা সক্রিয় ছিল না। যদিও পরে পুলিশ দাবি করে, আপৎকালীন দরজার দিকে পিছনের সিঁড়ির ক্যামেরা থেকে কিছু ফুটেজ পাওয়া গিয়েছে। 

সিসিটিভি ফুটেজে সামনে আসা এক ব্যক্তির চেহারার উপর ভিত্তি করে প্রাথমিকভাবে চার জনকে আটক করেছিল মুম্বই পুলিশ। একেবারে প্রথমে যাকে আটক করা হয় তাঁকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে দু’জনকে আটক করা হয়। সব শেষে গত রবিবার গ্রেফতার হন শরিফুল। ইতিমধ্যে শরিফুল ইসলামের বাবা দাবি করেছেন, সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছে তিনি তাঁর ছেলে নন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া