শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ৩১ জানুয়ারী ২০২৫ ২৩ : ১৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ৩১ জানুয়ারি, শুক্রবার ৯০ এর চৌকাঠ পেরোলেন কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। বর্ষীয়ান এই নাট্য ব্যক্তিত্বকে শুভেচ্ছা জানাতে এদিন তাঁর কাছে পৌঁছে গিয়েছিলেন আরও এক নাট্যব্যক্তিত্ব তথা বড়পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়। তাঁদের মোলাকাতের একটি মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তাঁর রুদ্র জেঠুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে নয়, বরং সুজনের দিকেই স্মিত হাসিমুখে তাকিয়ে রয়েছেন রুদ্রপ্রসাদ। আর 'নীল'-এর চোখ অবশ্য তখন ক্যামেরার দিকে। আর মুখে একগাল তৃপ্তির হাসি।
ছবির সঙ্গে পোস্টে সুজন নীল লিখেছেন, “বাংলা তথা ভারতীয় থিয়েটারের অন্যতম পথিকৃৎ, আমাদের অভিভাবক রুদ্রপ্রসাদ সেনগুপ্তর আজ ৯০ তম জন্মদিন....আমার প্রণাম। ওনার এই প্রাণশক্তি আরো বহু বছর অব্যাহত থাক, ওনার সৃষ্টি আমাদের পাথেয় হোক...ওনার নান্দীকার সোহিনী, সপ্তর্ষি, অর্ঘ্য সহ তরুণ প্রজন্মের হাত ধরে নতুন দিগন্ত উন্মোচিত করুক..আজি শুভদিনে এই কামনা রইলো।
বিঃদ্রঃ ওনার বাড়িতে এই ‘সেল্ফি’ নামক চিত্রটি তোলার অনুরোধে প্রবল আপত্তি স্বত্বেও আমার ছেলেমানুষীর কাছে নতি স্বীকার করে শেষ পর্যন্ত রাজী হলেন।শুধু বললেন, “তুই তোল, আমি কিন্তু ক্যামেরার দিকে তাকাবো না,তোর দিকে তাকিয়ে থাকবো" ব্যাস, দুটো টেকে ওকে...
সেই তাকানো আমার সিন্দুকে আজীবন রইলো,ওনার সৃষ্টির ভান্ডারের মতো।”
সুজন নীলের সঙ্গে রুদ্রপ্রসাদের সম্পর্ক পারিবারিক। ছোট থেকেই রুদ্র জেঠুর কাছের মানুষ তিনি। আজকাল ডট ইন-কে অভিনেতা বললেন, “আমার সাতের দশকে জন্ম। আমার যখন জন্ম তখন বাংলার গ্রূপ থিয়েটারের আন্দোলন চরমে। ছোট থেকেই বাবার হাত ধরে অ্যাকাডেমিতে নাটক দেখতে যেতাম। রুদ্র জেঠুর কাজ তখন থেকেই দেখা শুরু। ব্রেখট-এর লেখা থেকে ‘বিধি ও ব্যতিক্রম’ করছেন নাটক। দেখুন, তখন তো ওত কিছু বুঝতাম না। শুধু বুঝতাম, এই নাট্য ব্যক্তিত্ত্বকে মানুষ তখন আলাদা সম্মান দিচ্ছেন... সারাজীবন ধরে কীসব কাজ করেছেন। ছোটবেলা থেকেই খুব ভালবাসতেন আমাকে। দেখা হলেই আদর করতেন। একটা কথা বলতে চাই যা ভীষণ গুরুত্বপূর্ণ বলেই আমার মনে হয়। নিজস্ব নাটক নিয়ে চর্চার বাইরে যে জাতীয় নাট্য উৎসব করত নান্দীকার, তা বিরাট সাংস্কৃতিক পাওয়া ছিল নাট্যপ্রেমীদের কাছে, অভিনয়ের শিক্কার্থীদের কাছে। এই যে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক নাট্যদলগুলিকে এক ছাদের তলায় নিয়ে আসা, এ যে কী বড় ব্যাপার ছিল তখন তা আজকের দিনে বোঝা অসম্ভব। টানা ১৫দিন ধরে চলত এই উৎসব। এই অসাধ্যসাধন করার পিছনের প্রধান রূপকার কিন্তু ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এখানেই প্রথম জব্বর প্যাটেলকে দেখা, শ্রীরাম লাগুকে দেখা, বি.জয়শ্রীকে দেখা, পন্নীকরকে দেখা, বিজয় তেন্ডুলকারকে চেনা। ভারতীয় থিয়েটারের ইতিহাসে এটা লেখা থাকবে। ভারতে নিজস্ব উদ্যোগে আর কেউ পারেননি এ কাজ!”
“তখন নান্দীকারের তরফে শুরু দিকে কোনও বিখ্যাত নাট্যব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়ার ছিল থাকত। বাবা পেয়েছেন, মনোজ মিত্র পেয়েছিলেন। সেই উৎসবে নিজেদের স্রেফ একটি প্রযোজিত নাটক মঞ্চস্থ করত নান্দীকার। রুদ্র জেঠু নিজেও অভিনয় করতেন তাতে। আর...আর একটা কথা। নান্দীকার উৎসবে আমার পরিচালিত নাটক ‘ঘাসিরাম কোতোয়াল’, ‘মহাত্মা বনাম গান্ধী’ দেখে রুদ্র জেঠুর প্রশংসা করেছিলেন, আমাকে সম্মান জানিয়ে শাল পরিয়ে দিয়েছিলেন, এ আমার শিল্পীজীবনে পরম পাওয়া। জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছিল।”
অভিনেতার আরও সংযোজন, “এই ফাঁকে আরও একটি কথা বলে রাখি, যা আপাতদৃষ্টিতে তুচ্ছ অথচ আমার কাছে কিন্তু ভীষণ ভাললাগার। রুদ্র জেঠু রোল খেতে ভীষণ পছন্দ করেন। পেঁয়াজকুচি, লঙ্কাকুচি দিয়ে এগরোল। এই তো সেদিন দেখা। নিজেও খেলেন আমাকেও খাওয়ালেন। ওঁর সঙ্গে একসঙ্গে বসে এগরোল খাওয়া কিন্তু আমার স্মৃতির জন্য সঞ্চয়। শেষে বলব, এই নান্দীকার উৎসবেই প্রথমবার দেখেছিলাম ‘ঘাসিরাম কোতোয়াল’। পরবর্তী সময়, আমাদের দল চেতনা যখন খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই নাটকটি-ই নিজের মতো গুছিয়ে প্রযোজনা করেছিলাম। আর তা না করলে সমস্যায় পড়ে যেত আমাদের দল। বলতে চাইছি, যৌবনে নান্দীকার উৎসবে দেখা এই নাটকটি নিশ্চয়ই আমার স্মৃতির কোনও কুঠরিতে ছিল। তাই, একথা বলাই যায় ‘চেতনা’কে কঠিন সময়ে অলক্ষ্যে থেকে সাঁতরাতে সাহায্য করেছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি