শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩১ জানুয়ারী ২০২৫ ২২ : ২৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে একসময় প্রথম তিন নায়িকার মধ্যে একজন ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কাজ করেছেন শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশন, জন আব্রাহামের মতো প্রথম শরীরী তারকাদের বিপরীতে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করা তারকা-পরিচালকদের তালিকাটাও কিন্তু চোখধাঁধানো মতোই। সেই তালিকায় রয়েছে সঞ্জয় লীলা বনশালি, রাকেশ রোশন আশুতোষ গোয়াড়িকর-এর মতো নির্দেশকদের নাম। এইমুহূর্তে চুটিয়ে কাজ করছেন হলিউডে। সেখানেও ওয়েব সিরিজ, ছবিতে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। প্রিয়ঙ্কা যে এখন আন্তর্জাতিক তারকা, তা নিয়ে কোনও সন্দেহ কিংবা দ্বিধা কিছুই নেই। তবে কর্মজীবনে বলিপাড়ায় নানান কুপ্রস্তাবের মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে। সদ্য এক সাক্ষাৎকারে তেমনই এক ঘটনার কথা নিজেই ফাঁস করলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা জানান, সেইসময় তাঁর বয়স বেশ অল্প। সদ্য পা রেখেছেন বলিপাড়ায়। বড়পর্দায় কাজ দেওয়ার নাম করে প্রিয়ঙ্কার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন এক পরিচালক। একবার নয় চার-চারবার! প্রিয়াঙ্কার কথায়, " একটি ছবি নিয়ে কথা চলছিল। তখন ছবিতে আমার পোশাক কেমন হবে তা নিয়ে কথা বলা শুরু করলেন উনি। আমি তাঁকে বলেছিলাম ছবিতে যে পোশাকশিল্পী দায়িত্বে রয়েছে, তাঁর সঙ্গে কথা বলে আমাকে জানাতে তাহলে পোশাকের বিষয়টি সম্পর্কে আমার ধারণা স্পষ্ট হয়ে যাবে। আমার সামনেই সেই পোশাকশিল্পীকে ফোন করলেন তিনি। জোর গলায় বলে উঠলেন, ' ওই দৃশ্যে ওর প্যান্টি দেখাতে চাই। না হলে কেউ ছবিটা দেখতে আসবে না। সামনের সিটে বসে থাকা দর্শকও দেখতে চাইবে না। বুঝেছ?' যেভাবে ওই পরিচালক আমার অন্তর্বাস নিয়ে কথাটা বারবার বলছিল, গা গুলিয়ে উঠেছিল শুনে। স্তব্ধ হয়ে গিয়েছিলাম।" যদিও বলিউডের ওই পরিচালক কে, তাঁর নাম ফাঁস করেননি তিনি।
সামান্য থেমে প্রিয়াঙ্কা আরও জানান, তিনি ওই ছবিতে কাজ করেননি। কারণ তাঁর সেই পরিচালকের মনোভাব ভাল লাগেনি। এমনকি তারকা হওয়ার পরেও নিজের কেরিয়ারে ওই পরিচালকের সঙ্গে আর কোনও কাজ-ই করেননি তিনি। তারকা-অভিনেত্রীর কথায়, " স্বেচ্ছায় ওই ছবির কাজ ছেড়েছিলাম। কারণ আমি যা বিশ্বাস করি, তাই করি। যা করি না, তা করি না। আর আমার সেই ব্যক্তিত্ব ফুটে উঠবে নিজের কাজে, সেই বিশ্বাস আমার প্রথম থেকে ছিল। আজও আছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি