শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Popular bollywiid director aka producer Rakesh Roshan reveals why Salman Khan didn’t feature in The Roshans

বিনোদন | সলমনকে বারবার অনুরোধ করেছিলেন রাকেশ রোশন, তবু ‘দ্য রোশনস’-এ মুখ দেখাননি কেন ‘টাইগার’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩১ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: হৃতিক রোশন ও তাঁর পরিবারের নানান জানা-অজানা কথা নিয়ে তৈরি হয়েছে ‘দ্য রোশনস’ তথ্যচিত্র। নেটফ্লিক্সে সম্প্রচারিত হওয়া এই তথ্যচিত্র ইতিমধ্যেই প্রশংসিত দর্শকমহলে। রোশন পরিবারের সম্পর্কে এত তথ্য আগে কখনও জনসম্মুখে আসেনি। হৃতিক ও তাঁর পরিবারকে নিয়ে এই তথ্যচিত্রে স্মৃতিচারণা করেছেন শাহরুখ খান থেকে শুরু করে বলিপাড়ার তাবড় তাবড় ব্যক্তিত্বরা। তবে এই তালিকায় নেই সলমন খান। অথচ রোশন পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সলমন। রাকেশের পরিচালনায় কাজ করেছেন ‘করণ অর্জুন’ ছবিতেও। এবার এই সম্পর্কে মুখ খুললেন খোদ রাকেশ। 

 

পরিচালক-প্রযোজক জানালেন, তিনি সলমনকে নিজে ৩-৪বার নিজে ফোন করে অনুরোধ করেছিলেন এই তথ্যচিত্রের জন্য যদি ও সময় বের করতে পারে। তাঁর কথায়, “এইমুহূর্তে সাংঘাতিক কাজের চাপ সলমনের। সব আগে থেকে শিডিউল করে রাখা। তার উপর ওঁর কিছু ব্যক্তিগত সমস্যা চলছে নানান বিষয় নিয়ে। সবমিলিয়ে তাই ও হাজির হতে পারেনি।”

 

‘দ্য রোশনস’ তথ্যচিত্রে শাহরুখকে বলতে শোনা গিয়েছে যে করণ অর্জুন ছবির শুটিংয়ে তিনি ও সলমন দু'জন্যেই দারুণ দুষ্টুমি করতেন। খুব উত্যক্ত করতেন রাকেশ রোশনকে। মাঝে মাঝে তা এতটাই বাড়াবাড়ির পর্যায় চলে যেত যে রাকেশের স্ত্রী পিঙ্কি রোশন বকা পর্যন্ত দিতেন শাহরুখকে। আর 'বাদশা'র জবাব কী থাকত? “আমি এসব কিছুই করিনি। সবকিছুর পান্ডা ওই সলমন।” অবশ্য শাহরুখ এও স্বীকার করে নিয়েছেন যে “বাবার বয়সী মানুষটার পিছনে বড্ড লাগতাম।”

 

এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাকেশ-ও। খানিক মজার সুরেই তিনি বলেন, “হ্যাঁ, তখন শাহরুখ-সলমন ছোট ছিল, তাই মজা করত। দুষ্টুমি তো করবেই ওই বয়সে। কিন্তু মাঝেমধ্যে তা বাড়াবাড়ির পর্যায় চলে যেত। আর মুশকিলটা হতো সেটের বাকিরা তখন তাঁর সঙ্গে যোগ দিতেন। ফলে শুটিং চালাতেই মুশকিল হতো কখনও সখনও। আমাকেও রাগিয়ে দেওয়ার প্রচুর চেষ্টা করত। কিন্তু আমি রাগ করতাম না। নিজেকে সংবরণ করতাম। প্রতিদিন সকালে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, আজ যেন মাথাগরম না করি। এরকম করেই করণ-অর্জুনের শুটিংটা কাটিয়ে দিয়েছিলাম।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া