সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ৮১ শতরানের মালিককে বোল্ড করে আগ্রাসন, সমাজমাধ্যমে আক্রমণের মুখে সাংওয়ান, কী বলছে ক্রিকেটমহল?

Kaushik Roy | ৩১ জানুয়ারী ২০২৫ ১৯ : ২০Kaushik Roy

আজকাল ওযেবডেস্ক: এক দশকেরও বেশি সময় পর রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন ঘটেছে বিরাট কোহলির। কিং কোহলির ঘরোয়া ক্রিকেটে ফেরা নিয়ে কার্যত তোলপাড় রাজধানী। ভিড় উপচে পড়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। কিন্তু সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারলেন না বিরাট কোহলি। রেলওয়েজের ফাস্ট বোলার হিমাংশু সাংওয়ানের দুর্দান্ত ডেলিভারিতে মাত্র ৬ রানের মাথায় বোল্ড হয়ে ফিরতে হয়েছে ভারতীয় ব্যাটিং তারকাকে। কোহলির অফ স্টাম্প উপড়ে ফেলেন সাংওয়ান এবং তারপরই হাত মুঠো করে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে। তিনি উদযাপনে মাতেন, যা কোহলি ভক্তদের মোটেই পছন্দ হয়নি।

 

সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে রেলওয়েজের পেস বোলারকে। এদিন ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে বেশ সাবধানে খেলছিলেন কোহলি। দু’একবার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়াতে গিয়ে বেঁচে যান। তারপরেই সাংওয়ানের একটি বল স্টেপ আউট করে সোজা ড্রাইভে চার মারেন। তবে সেই চার মারার পরই সাংওয়ান দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং কোহলিকে ক্লিন বোল্ড করে দেন। কিন্তু উইকেট পাওয়ার পর রেলওয়েজ বোলারের আগ্রাসী সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিরাট কোহলির ভক্তরা সাংওয়ানের এই আচরণ মেনে নিতে পারেননি। পেস বোলারকে নিয়ে নানা কটুক্তি করতে থাকেন।

 

তবে এর থেকেও বড় সমস্যার সূত্রপাত হয়। হিমাংশু সাংওয়ান নামে বহু প্রোফাইল রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরকম একাধিক হিমাংশু সাংওয়ান নামের ব্যক্তিদের ওপর আক্রমণ নেমে এসেছে। ইনস্টাগ্রাম সহ একাধিক প্ল্যাটফর্মে ক্রিকেটার হিমাংশু সাংওয়ানকে শনাক্ত না করেই নেটিজেনরা অপমানজনক মন্তব্য করতে থাকেন। এমনকি, একাধিক হিমাংশু সাংওয়ান নামের ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয় যে তাঁরা রেলওয়েজের ক্রিকেটার নন। এই ঘটনায় সোচ্চার হয়েছেন অনেকেই। ক্রিকেট মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, খেলায় আবেগ থাকলেও সীমা ছাড়িয়ে যাওয়া উচিত নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া