সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ৩১ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ১২ বছর পর রঞ্জিতে প্রত্যাবর্তন হলেও রানে ফিরতে পারলেন না বিরাট কোহলি। শুক্রবার সকালে অরুণ জেটলি স্টেডিয়ামে হিমাংশু সাংওয়ানের বলে মাত্র ৬ রানে আউট হন। আউট হওয়ার এক বল আগেই একটি দৃষ্টিনন্দন স্ট্রেট ড্রাইভ মারেন। কিন্তু পরের বলেই বিপত্তি। বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। মাত্র ১৫ বল উইকেটে ছিলেন। সাংওয়ানের ক্রিকেট জীবনের উল্লেখযোগ্য মুহূর্ত। শুধু তাই নয়, কোহলি আউট হতেই ফাঁকা হয়ে যায় স্টেডিয়াম। রঞ্জি ট্রফির ম্যাচে সাধারণত ভিড় হয় না। কিন্তু বিরাটকে দেখতে এদিন অরুণ জেটলি স্টেডিয়ামের অর্ধেকের বেশি ভরে যায়। কোহলির মাস্টারক্লাসের অপেক্ষায় ছিল হাজার হাজার সমর্থকরা। সবাই হতাশ হয়ে ফেরেন। তবে এখনও একটা সুযোগ রয়েছে। দিল্লি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে, রানে ফেরার আরও একটা সম্ভাবনা থাকবে তারকা ক্রিকেটারের।
রঞ্জির প্রথমদিন উত্তেজনায় ফুটছিল দিল্লির স্টেডিয়াম। যা ঘরোয়া ক্রিকেটে সচরাচর দেখা যায় না। ফ্যানরা কোহলির অপেক্ষায় ছিল। কয়েকটা বাড়তি গেট খুলে দেওয়া হয়। বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও ছিল। ১৫ হাজারের বেশি ক্রিকেট ভক্ত হাজির ছিল। একজন ফ্যান নিরাপত্তা বলয় পেরিয়ে বিরাটের সঙ্গে দেখা করতে মাঠে ঢুকে পড়ে। পা ছুঁয়ে প্রণাম করে। দ্রুত তাঁকে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করেন কোহলি। তবে তারকা ক্রিকেটার আউট হতেই আর স্টেডিয়ামে অপেক্ষা করেনি সমর্থকরা। মুহূর্তের মধ্যে গ্যালারি ফাঁকা হয়ে যায়। বিরাট ফিরতেই ঘরোয়া ক্রিকেটের চিরাচরিত ছবি ফেরে। অধিনায়ক আয়ুশ বাদোনির ব্যাটে ভর করে লড়াই জারি রেখেছে দিল্লি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি