সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

neymar returns santos

খেলা | ছোটবেলার ক্লাব স্যান্টোসেই ফিরছেন, ঘোষণা নেইমারের

Rajat Bose | ৩১ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ পুরনো ক্লাবে ফিরছেন নেইমার। সোশ্যাল মিডিয়ায় নেইমার জানিয়েছেন, তিনি ছোটবেলার ক্লাব স্যান্টোসেই ফিরছেন। পোস্টে নেইমার বলেছেন, ‘‌ঘনিষ্ঠরা বিষয়টি জানে। স্যান্টোস ফুটবল ক্লাবে সই করতে চলেছি। ক্লাব ও সমর্থকদের প্রতি আমার ভালবাসা এখনও অটুট।’‌ 


সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে ১৭ মাসের সম্পর্ক ছিন্ন করেছেন নেইমার। চোট আঘাতের জেরে সৌদির এই ক্লাবে নিয়মিত খেলতেও পারেননি তিনি। 
প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৩ সালে পর্যন্ত ব্রাজিলের ক্লাব স্যান্টোসে খেলেছিলেন তিনি। ২২৫ ম্যাচে রয়েছে ১৩৬ গোল। তারপর চলে আসেন বার্সেলোনায়। সেখান থেকে প্যারিস সাঁ জাঁ হয়ে চলে যান সৌদির আল হিলাল ক্লাবে। বার্সেলোনায় থাকাকালীন সাফল্য পেয়েছিলেন। কিন্তু পিএসজি বা আল হিলালে সেই সাফল্য ছিল না। 
২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে ৮৫০ কোটি টাকায় আল হিলালে আসেন নেইমার। কিন্তু চোটের জন্য তিনি প্রায় খেলতেই পারেননি। এই ক্লাবের হয়ে খেলেছেন মাত্র সাতটি ম্যাচ। করেছেন ১ গোল। অ্যাসিস্ট ৩। 


আবার স্যান্টোসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। বলেছেন, ‘‌স্যান্টোসের সঙ্গে আমৃত্যু যুক্ত থাকার সুযোগ খুব কম মানুষ পায়।’‌ পাল্টা স্যান্টোস পোস্টে লিখেছে, ‘‌তোমার ঘর তোমার অপেক্ষায়।’‌ 

দেশের হয়ে ২০২৬ বিশ্বকাপই তাঁর শেষ জানিয়ে দিয়েছেন নেইমার। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন নেইমার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া