শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ছেলে অগস্ত্যর হবু বউ সুহানাকে এ কী বললেন শ্বেতা? বলিউডে যাত্রা শুরু কুম্ভ মেলার 'ভাইরাল' মোনালিসার

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩১ জানুয়ারী ২০২৫ ১৭ : ২৮Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


হবু বউমা সুহানার প্রশংসায় শ্বেতা!


ইন্ড্রাস্টিতে কান পাতলেই এখন অগস্ত্য নন্দার সঙ্গে সুহানার প্রেমের গুঞ্জন। আর এবার সুহানা খানের ইনস্টাগ্রাম পেজ দেখে অবাক হয়েছে গোটা নেটদুনিয়া। অভিনেত্রী সম্প্রতি তাঁর কিছু দারুণ কিছু ছবি ভাগ করেছেন। আর সুহানার সেই ছবি প্রকাশ্যে আসতেই শ্বেতা বচ্চন থেকে তাঁর মেয়ে নভ্যা নভেলি নন্দা তাঁকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন। আর তা ফের উস্কে দিয়েছে অগস্ত্য-সুহানার প্রেমের গুঞ্জন।


হিন্দি ছবিতে 'ভাইরাল' মোনালিসা 

কুম্ভমেলায় সকলের নজর কেড়েছিলেন মধ্যপ্রদেশের খারগোনে জেলার মেয়ে মোনালিসা। জানা গিয়েছে, মোনালিসা এবারে হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন। 'দ্য ডায়েরি অফ মণিপুর' নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন ভাইরাল মোনালিসা, এমনটাই জানা গিয়েছে। এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক সনোজ মিশ্র। এর আগে 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবিটিও পরিচালনা করেছেন তিনি। মোনালিসার বাড়িতে গিয়ে এই ছবির প্রস্তাব দিয়েছেন এবং সমাজমাধ্যমে তা ভাগ করেছেন তিনি।


ইরফানের সঙ্গে অভিনয়ে 'না' প্রীতি জিন্টার! 


সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশাল ভরদ্বাজ জানান, 'ইশকিয়া' ছবিতে নায়িকার চরিত্রে বিদ্যা বালান নন, প্রথম পছন্দ ছিলেন প্রীতি জিন্টা। কিন্তু তাঁর বিপরীতে প্রয়াত অভিনেতা ইরফান খান থাকায় এই ছবির প্রস্তাব নাকচ করেন অভিনেত্রী। সেই চরিত্র বিদ্যার কাছে যেতেই লুফে নিয়েছিলেন অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া