শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ফিরছে দেব-ইধিকা জুটি! দোসর সোহিনী, 'রঘু ডাকাত'-এ কোন চরিত্রে থাকছেন জোড়া নায়িকা? 

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ জানুয়ারী ২০২৫ ১৩ : ৫৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: খাদানের সাফল্যের পর আরও একবার বড়পর্দায় দর্শক দেখতে চলেছেন দেব-ইধিকা জুটিকে। সঙ্গে টলিউডের আরও এক জনপ্রিয় নায়িকা, তবে নেই রুক্মিণী মৈত্র! ক্রমশই ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত রঘু ডাকাত ছবি নিয়ে বাড়ছে প্রত্যাশা।

 

২০২১ সালে প্রথমবার এই ছবির ঘোষণা করা হলেও নানা কারণে ছবির শুটিং শুরু করা যায়নি। অবশেষে খুব শীঘ্রই শুরু হচ্ছে শুটিং। রঘু ডাকাতের চরিত্রে রয়েছেন স্বয়ং দেব। গুরুত্বপূর্ণ চরিত্রে দুই অভিনেত্রী ইধিকা পাল ও সোহিনী সরকার। দেবের প্রযোজনা সংস্থার ছবি মানেই রুক্মিণী মৈত্র তা যে নয়, আরও একবার বুঝিয়ে দিল এই ছবি। সমাজমাধ্যমে দুই নায়িকাকে নিয়ে ছবি পোস্ট করে এই সুখবর দিলেন দেব।

 


'খাদান'-এর মাধ্যমে প্রথমবার টলিউড পেয়েছে দেব-ইধিকা জুটিকে। এই জুটির দ্বিতীয় ছবি হতে চলেছে 'রঘু ডাকাত'। তবে সোহিনী সরকারের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন দেব। যদিও দুই নায়িকা কে কোন চরিত্রে তা এখনও ঘোষণা হয়নি। 

 


ধীরে ধীরে এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রদের প্রকাশ্যে আনছেন দেব। সরস্বতী পুজোর দিন হতে চলেছে ছবির মহরত। প্রায় চার বছর অপেক্ষার পর অবশেষে শুভ সূচনা হতে চলেছে এই ছবির। বাংলার বিভিন্ন জায়গা সহ মহারাষ্ট্রেও শুটিং হবে বলে খবর। 

 


ইতিমধ্যেই 'খাদান'-এর পাশাপাশি 'রঘু ডাকাত' নিয়েও কথা বলতে শুরু করেছেন দেব। দেবের কথায়, "২০২৭ -এ বাংলা ছবির বক্স অফিস ৫০ কোটি ছোঁবে। 'খাদান' দিয়ে তা অনেকদিন পর শুরু হয়েছে, 'রঘু ডাকাত'-এর টিজার দেখলে দর্শক তা বিশ্বাস করতে শুরু করবেন। খাদান কেও ছাপিয়ে যাবে এই ছবি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া