রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Afghanistan's women cricketers played their first game since fleeing the Taliban three years ago

খেলা | একদিন জার্সি পুড়িয়ে পালিয়েছিলেন দেশ থেকে, পুনর্মিলন ম্যাচে নামলেন আফগান মহিলা ক্রিকেটাররা

KM | ৩০ জানুয়ারী ২০২৫ ০৪ : ১৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নের জংশন ওভালে হয়ে গেল মহিলাদের একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। নামেই ছিল প্রীতি ম্যাচ। আসলে আফগানিস্তানের মহিলাদের অবস্থা সবার সামনে তুলে ধরার ম্যাচ ছিল সেটা। এই ম্যাচে অংশ নেন সেই আফগান মহিলা ক্রিকেটাররা, যাঁরা তালিবান শাসকদের চোখে ধুলো দিয়ে চলে এসেছিলেন অস্ট্রেলিয়ায়। 

২০২১ সালে তালিবানের দখলে চলে যায় আফগানিস্তান। সেই সময়তেই দেশ ছেড়ে পালান মহিলা ক্রিকেটাররা। তালিবানরা দখল নিয়েই মহিলাদের খেলাধুলো বন্ধ করে দেয়। 

আগামিকাল যে মহিলা আফগান ক্রিকেটাররা খেলতে নামছেন, তাঁরা যেভাবে আফগানিস্তান থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায় আসেন, তা সিনেমাকেও হার মানায়।  

তালিবানরা ক্ষমতা দখলের পরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি বাতিল করেন ২১ জন আফগান মহিলা ক্রিকেটার। তাঁরা সবাই খেলেন। 

নিজেদের দেশ থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায় আসার পর একটা বড় অংশ থাকতে শুরু করে মেলবোর্নে। বাকিরা আশ্রয় নেন ক্যানবেরায়। কিন্তু আফগানিস্তান থেকে কীভাবে তাঁরা এলেন অস্ট্রেলিয়ায়? সেই কাহিনি জানিয়েছেন মেল জোন্স।

করোনা অতিমারীর সময়ে মেলবোর্নের একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। সেই সময়ে এক ভারতীয় সাংবাদিক জোন্সের কাছে জানতে চান, আফগানিস্তানের কোনও মহিলা ক্রিকেটারের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে কিনা। সেই ভারতীয় সাংবাদিক জোন্সকে বলেন, আফগান নারী দলের ক্রিকেটার বেনাফশা হাশিমির খোঁজ নিতে। 


সেই সময়ে জোন্স যোগাযোগ করেন হাশিমির সঙ্গে। তাঁর কাছ থেকে জানতে চান, তাঁরা দেশ ছাড়তে চান কিনা। হাশিমি সম্মতি দেন। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করে আফগান নারী ক্রিকেটারদের দেশ ছাড়তে সাহায্য করেন জোন্স। 

গোড়ায় ক্রিকেটারের সংখ্যা ছিল ১৯ জন। পরে  কোচ, অন্যান্য স্টাফ, এসিবির সদস্য এবং আত্মীয়স্বজন মিলিয়ে সংখ্যাটা ১৩৫ জন হয়। গোড়ায় অস্ট্রেলিয়া সরকার আপত্তি জানিয়েছিল। 

আফগান মহিলা ক্রিকেটাররা দেশের সীমানা অতিক্রম করে প্রথমে পাকিস্তানে যান। বিভিন্ন চেকপোস্টে তাঁরা বলেন, তাঁদের আত্মীয়দের দেখতে যাচ্ছেন। 

জার্সি, ক্রিকেট সরঞ্জাম পুড়িয়ে ফেলেন। তাঁরা যে ক্রিকেটার, তা যেন কেউ ধরতে না পারেন, সেই কারণেই এগুলো পুড়িয়ে দিয়েছিলেন। মাস ছয়েকের কাছাকাছি পাকিস্তানে থেকে সেই আফগান ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় যান। 

৯ জন মহিলা ক্রিকেটার ক্যানবেরায় যান। বাকিরা মেলবোর্নে। তিন বছর ধরে তাঁরা অস্ট্রেলিয়ায় রয়েছেন। সেই পুনর্মিলনী ম্যাচ হয়ে গেল এদিন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া