রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sourav Ganguly calls Virender Sehwag the greatest Indian opener after Sunil Gavaskar

খেলা | শচীন-রোহিত নন, গাভাসকরের পরে দেশের সেরা ওপেনারের নাম জানালেন সৌরভ

KM | ৩০ জানুয়ারী ২০২৫ ০৩ : ৫৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: সুনীল গাভাসকরের পরে ভারতের সেরা ওপেনার কে? দেশের প্রাক্তন অধিনায়ক শচীন তেণ্ডুলকরের কথা বললেন না। রোহিত শর্মারও নাম নিলেন না। মহারাজ জানালেন, গাভাসকরের পরে ভারতের সেরা ওপেনার বীরেন্দ্র শেহবাগ। 

বীরেন্দ্র শেহবাগ 'নজফগড়ের নবাব' বলে পরিচিত। প্রথম বলই হোক বা নার্ভাস নাইন্টি, বীরু অকুতোভয় ব্যাটিং করতেন। সৌরভ অধিনায়ক থাকার সময়ে বহুবার শেহবাগকে সতর্ক করে দিতেন, কিন্তু বীরু সেই সব সতর্কতায় কর্ণপাত করতেন না। তিনি নিজের আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতেন। খুব কাছ থেকে শেহবাগকে দেখেছেন সৌরভ। সেই কারণেই সটান জানিয়ে দিলেন, কিংবদন্তি গাভাসকরের পরে বীরেন্দ্র শেহবাগই সেরা ওপেনার। 

ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ নিয়ে তথ্যচিত্র তৈরি করেছে নেটফ্লিক্স। তা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি। তার আগে নেটফ্লিক্স ২ মিনিট ১৩ সেকেন্ডের প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে। সেখানেই সৌরভকে বীরু সম্পর্কে বলতে শোনা গিয়েছে। 

এর আগে সেই ভিডিওয় সৌরভকে বলতে শোনা গিয়েছে, ভারতের পাক সফরকে ফ্রেন্ডশিপ ট্যুর নাম দেওয়া হয়েছিল কিন্তু মোটেও তা বন্ধুত্বপূর্ণ  ছিল না। শোয়েব আখতার ঘণ্টায় দেড়শো কিমি বেগে বল করছে। তাহলে আর বন্ধুত্বপূর্ণ হল কোথায়?''  

সৌরভের এহেন মন্তব্যের প্রেক্ষিতে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসকে বলতে শোনা গিয়েছে, ''দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় তুমি অসাধারণ। তোমাকে ছাড়া ভারতীয় ক্রিকেট অসম্পূর্ণ।'' সেই সৌরভ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জানিয়ে দিলেন বীরুই সেরা। 

শচীন তেণ্ডুলকর, রোহিত শর্মারা নিশ্চয় সৌরভের কথা শুনেছেন। তাঁরা কী বলেন, সেটাই দেখার। 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া