শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Vicky Kaushal and chandu champion movie famed director Kabir Singh to collaborate on a film reports

বিনোদন | স্পোর্টস ফিল্ম আর নয়, এবার ভিকিকে নিয়ে অ্যাকশন ছবি তৈরির তোড়জোড় শুরু কবীর খানের? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ৩০ জানুয়ারী ২০২৫ ০২ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত বছর সমালোচকদের প্রশংসা কুড়োনোর পাশাপাশি বক্স অফিসেও দুরন্ত গতিতে সফল হয়েছে কবীর খান পরিচালিত ছবি 'চন্দু চ্যাম্পিয়ন'। এরপর বলিপাড়ায় ফিসফাস তাঁর আগামী ছবিতে মুখ্যভূমিকায় দেখা যেতে পারে ভিকি কৌশলকে। সূত্রের তরফে জানা গিয়েছে, কবীরের এই ছবির গল্প নাকি বেশ মনে ধরেছে ভিকির। ইতিমধ্যেই বেশ কয়েকবার এই ছবি সংক্রান্ত বিষয়ে মুখোমুখি বৈঠকও নাকি সেরে নিয়েছেন তাঁরা। খবর, ছবির গল্পের বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ভিকি যাতে সায় রয়েছে কবীরের। তবে পুরো বিষয়টাই এইমুহুর্তে প্রাথমিক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বলে শোনা গেলেও ওই সূত্রের দাবি, গোটা ব্যাপারটা যেভাবে এগোচ্ছে তাতে পর্দায় কবীর-ভিকির জুটির ছবি এলে অবাক হওয়ার কিছু হবে না।

 

সেই সূত্র আরও জানিয়েছে, ক্যাটরিনার সঙ্গে দারুণ বন্ধুত্ব কবীরের। নিউ ইয়র্ক, এক থা টাইগার -এর মতো একাধিক ব্লকব্লাস্টার ছবি ক্যাটরিনার কেরিয়ারে রয়েছে, যাঁর পরিচালক কবীর। ক্যাট-এর জীবনে ভিকি আসার পর, স্বভাবতই ভিকির-ও বন্ধু হওয়ার পাশাপাশি মেন্টর হিসাবেও দায়িত্ব পালন করছেন কবীর। এবং গত কয়েক বছর ধরেই তিনি চেষ্টা করছিলেন ভিকির উপযুক্ত কোনও চিত্রনাট্য লেখার। খবর, শেষমেশ তা হয়েছে। 

 

উল্লেখ্য, গত বছর শোনা গিয়েছিল, স্পোর্টস ফিল্মের পর এবার একটি অ্যাকশন-থ্রিলার তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন এই পরিচালক। সূত্রের খবর, সেই ছবির পরতে পরতে রহস্য জড়িয়ে থাকার পাশাপাশি থাকবে অ্যাডভেঞ্চারের স্বাদও। আর এই ছবির জন্য কবীর খানের পছন্দ নাকি হৃতিক রোশন!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া