সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ৩০ জানুয়ারী ২০২৫ ০১ : ৪২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মহমেডানে নাটক অব্যাহত। পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে ঘুরে গেল পরিস্থিতি। সিদ্ধান্ত বদলে মহমেডানের কোচ হিসেবে ফিরতে রাজি হয়ে যান আন্দ্রে চের্নিশভ। প্রেস রিলিজে এই খবর জানিয়ে দেওয়া হয়। বুধবার রুশ কোচের সঙ্গে আলোচনায় বসেন বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক সিং। তবে মহমেডান কর্তাদের দাবি, আলোচনার পর তাঁদের কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার সকালে তাঁরা জানতে পারে, কোচ হিসেবে ফিরতে রাজি হয়ে গিয়েছেন চের্নিশভ। জানানো হয়, কোচ ১০ দিনের ছুটিতে গিয়েছেন। সামনেই দুটো মিনি ডার্বি। মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ। কিন্তু ডার্বির আগে কোচের এই আচরণ মেনে নিতে পারছেন না মহমেডান কর্তারা। কার্যনির্বাহী সভাপতি মহম্মদ কামারুদ্দিন বলেন, 'তিন মাস ধরে সমস্যা চলছে। ওনার ছুটি নেওয়ার হলে বা চলে যাওয়ার হলে আগেই কেন এই সিদ্ধান্ত নিলেন না? তাহলে আমরা কিছু ভাবতে পারতাম। সামনে দুটো ডার্বি আছে। এমন সময় কোন পেশাদার কোচ ছুটিতে চলে যায়? এই সময় ছুটি নেওয়া অপরাধ। প্লেয়াররা যদি এখন ১০ দিন ছুটি চায় তাহলে কী হবে? তাহলে পুরো বছরটাই ছুটি নিয়ে নিক।'
তিন মাসের বকেয়া বেতনের কথা উল্লেখ করে ১৫ দিন আগে ফিফাকে জানান মহমেডান কোচ। দুই ইনভেস্টর সহ ক্লাবকেও চিঠি দিয়েছিলেন চের্নিশভ। কিন্তু মহমেডানের সচিব ইশতিয়াক আহমেদ জানান, সেই চিঠির কথা তাঁরা জানতেন না। ক্লাবের কর্তাদের সঙ্গে ইনভেস্টরদের যোগাযোগের অভাবেই ডার্বির আগে কোচ নিয়ে বিবাদ। যা প্রকাশ্যে চলে আসে সাংবাদিক সম্মেলনে। বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক কুমার সিং ঘোষণা করেন, এবার থেকে ক্লাব সংক্রান্ত কথাবার্তা বলার অধিকার থাকবে শুধুমাত্র চার জনের। তাঁরা হলেন মহমেডানের সভাপতি আমিরউদ্দিন ববি, কার্যনির্বাহী সভাপতি মহম্মদ কামারউদ্দিন, বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক কুমার সিং এবং শ্রাচীর ডিরেক্টর রাহুল টোডি। তাঁরই হবেন ক্লাবের মুখপাত্র। প্রকাশ্যে এই ঘোষণায় চটে যান ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, 'ক্লাবে বসে আপনারা এইভাবে ঘোষণা করতে পারেন না। সচিবকে বাদ দিয়ে কিছু করা যায় না। সচিব হিসেবে আমার অধিকার আছে ক্লাব সম্বন্ধে কথা বলার।' এই একটি পর্ব ছাড়া বাকি সমস্যা মিটমাটের পথে।
ক্লাবের সঙ্গে ইনভেস্টরদের শেয়ার হস্তান্তরের সমস্যা মিটে হয়েছে। বৃহস্পতিবার শ্রাচীর অফিসে তিন পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক হয়। দীপক সিং জানান, সমস্যা মিটে গিয়েছে। আগামী দশ দিনের মধ্যে শেয়ার হস্তান্তর হয়ে যাবে। তবে ততদিন পর্যন্ত বেতনের অপেক্ষায় থাকতে হবে না ফুটবলারদের। বৃহস্পতিবার থেকে বয়েকা বেতন মেটানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এদিন থেকেই ফান্ড রিলিজ করে দেবে ইনভেস্টররা। শেয়ার হস্তান্তরে প্রসঙ্গে মহমেডান সভাপতি আমিরউদ্দিন ববি বলেন, 'আমরা সোসাইটি অ্যাক্টের মধ্যে পড়ি। সোসাইটি শেয়ার রাখতে পারে না। বাকি ক্লাবগুলো ট্রাস্টের মধ্যে পড়ে। এই নিয়ে একটা সমস্যা ছিল। মিটে গিয়েছে। ট্রাস্ট তৈরি হওয়ার পর তিন ভাগে শেয়ার ট্রান্সফার হয়ে যাবে। আশা করছি ১০-১৫ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।'
সোমবার এসজিএম ডাকা হয়েছে। সেখানেই এই বিষয়ে বাকি সদস্যদের জানানো হবে। সামনেই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে চের্নিশভের আচরণে বিরক্ত কর্তারা। কোচ প্রসঙ্গে বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক সিং জানান, ফিফার নিয়ম অনুযায়ী কোচ নিজেকে 'সেলফ টারমিনেট' করেছে। তবে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি হয়ে গিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন তিনি। দীপক সিং বলেন, 'তিন মাস ধরে সমস্যা চলছিল। কোচ ফিফার নিয়ম অনুযায়ী নিজেকে সেলফ টারমিনেট করেছেন। তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে। উনি ফিরতে তৈরি। আমরা শুধু ডার্বি নিয়ে ভাবছি না। পরের সাতটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই কোচ পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পজিটিভ মনোভাব নিয়ে ফিরুক।' মস্কো থেকে ফোনে চের্নিশভ জানান, 'আমি এখন মস্কোয় আছি। পরিবারের সঙ্গে সময় উপভোগ করছি। নিজের ভবিষ্যৎ নিয়ে পরে ভাবব।' ফুটবলারদের পাশাপাশি ক্রিকেটারদের বেতনও বকেয়া ছিল। সেটা মিটিয়ে দেওয়া হয়েছে। এদিকে মহমেডানের ক্রিকেট সচিবের পদে ফিরলেন দীপক কুমার সিং। বিদায়ী ক্রিকেট সচিব অর্জুন ধাওয়ান সিএবি অ্যাপেক্স বডিতে প্রতিনিধিত্ব করবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি