শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

After Indubala Bhater Hotel s massive success director debaloy bhattacharya is planning to make shankhini novel as web series reports

বিনোদন | Exclusive: ‘ইন্দুবলা ভাতের হোটেল’-এর পর ‘শঙ্খিনী’কে ওটিটি পর্দায় আনবেন দেবালয়? মুখ্যভূমিকায় সৃজিতের এই দুই নায়িকা?

Rahul Majumder | | Editor: Syamasri Saha ৩০ জানুয়ারী ২০২৫ ০১ : ৩১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: খবর, আবারও সিরিজে ফিরছেন দেবালয় ভট্টাচার্য। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ— একটি কাজ শেষ হয় তো পরের চিত্রনাট্যে মন দেন পরিচালক। বড়পর্দায় তাঁর পরিচালিত 'ড্রাকুলা স্যার', শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে' সমালোচক মহলে দারুণ প্রশংসা পেয়েছিল। ওটিটিতে তাঁর পরিচালনায় ‘মন্টু পাইলট’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মতো একাধিক সিরিজ দারুণ সফল। এবার শোনা যাচ্ছে, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের বিপুল সাফল্যের পর আবারও নারীকেন্দ্রিক গল্প নিয়ে সিরিজ তৈরির কথা ভাবছেন পরিচালক। সূত্রের খবর, লেখিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস শঙ্খিনী-কে ওটিটির পর্দায় হাজির করতে চলেছেন পরিচালক! প্রযোজনার দায়িত্বে রয়েছে বাংলার এক প্রথম সারির ওটিটি সংস্থা। 

 

‘শঙ্খিনী’ আদতে নানা সম্পর্কে গাঁথা জীবন যেন বা শেষ অবধি নৈঃশব্দের কন্ঠস্বর| যৌথ পরিবারকেন্দ্রিক এই কাহিনী মানুষের সম্বন্ধকে ঘিরে গড়ে তুলেছে এক বিচিত্র জীবনবোধ| এই উপন্যাস আসলে জীবনের সেই স্রোতগাথা, যার কেন্দ্রীয় চরিত্র জীবন নিজেই। টলিপাড়ায় ফিসফাস, ‘শঙ্খিনী’র উপন্যাসের প্রধান দুই মহিলা ‘রাত্রি’ এবং ‘তরী’র চরিত্রের জন্য নাকি ভাবা হচ্ছে অনন্যা চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারের নাম। উল্লেখ্য, অনন্যা এবং সোহিনী এইমুহূর্তে টলিপাড়ার অন্যতম দুই শক্তিশালী অভিনেত্রী। একসঙ্গে তাঁদের পর্দায় এখনও পর্যন্ত দেখা যায়নি। তবে সম্ভবত, এই ওটিটি সিরিজের মাধ্যমে তা হতে চলেছে। সম্প্রতি, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবিতে দেখা গিয়েছে অনন্য চট্টোপাধ্যায়কে। অন্যদিকে, রাজকাহিনি, ভিঞ্চিদা র মতো একাধিক ছবিতে সৃজিতের নির্দেশনায় কাজ করেছেন সোহিনী। 

 

দেবালয় ভট্টাচার্যকে সঙ্গে এই বিষয়টি নিয়ে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তিনি ফোনের কোনও উত্তর দেননি। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, তাঁর কাছে এরকম কোনও খবর-ই নেই। আজকাল ডট ইন-এর থেকে তিনি নিজেই এই কথা প্রথমবার শুনছেন। 


আপাতত একাধিক সিরিজ এবং ছবির চিত্রনাট্য নিয়ে ব্যস্ত দেবালয়। অনির্বাণ চক্রবর্তীকে ভেবে একটি ‘সাইকো থ্রিলার’ লেখার কাজ চলছে তাঁর। 
এছাড়াও পরিচালকের ঝুলিতে রয়েছে আলেয়া বাড়ি’ ছবিটি। নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা শতরূপাকে। এ ছাড়াও থাকবেন, সুহোত্র মুখোপাধ্যায়, পারিজাত চৌধুরী, স্নেহা চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া