শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ জানুয়ারী ২০২৫ ০১ : ২৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ১৪ বছর পরে ফের জুটি বাঁধছেন অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন। ছবির নাম ‘ভূত বাংলা’। এর আগে একের পর সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক এবং অভিনেতা। পর্দায় অবশ্য বরাবরই ম্যাজিক দেখান প্রিয়দর্শন-অক্ষয়। ‘হেরাফেরি’ থেকে ‘ভুলভুলাইয়া’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মসালা’— তাঁরা দু’জন একসঙ্গে মানেই ছবি জমজমাট। বৃহস্পতিবার ৬৮তম জন্মদিনের কেক কাটলেন প্রিয়দর্শন। আর এদিন-ই অক্ষয়, সুনীল শেঠি, পরেশ রাওয়ালকে নিয়ে ‘হের ফেরি ৩’-এর ঘোষণা সারলেন তিনি!
অক্ষয়ও এদিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রিয়দর্শনের তরফে এই ‘সারপ্রাইজ’ পেয়ে তিনি জার্পনায় আনন্দিত। বলি-তারকার কথায়, “কী দুরন্তভাবে শুরু হল ২০২৫ সাল।”
‘ভূত বাংলো’ ছবির গল্পের অন্যতম ট্যুইস্ট ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাজাদু। সেই মোড়কেই আবর্তিত হবে প্রিয়দর্শনের পরিচালনার নতুন গল্প। এদিন সেট থেকেই তাঁর ‘প্রিয়ন স্যার’-এর সঙ্গে একটি ছবি পোস্ট করে সমাজমাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান অক্ষয়। সেই শুভেচ্ছার পাল্টা জবাব হিসাবে প্রিয়দর্শন লেখেন, “তোমার এই শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ অক্ষয়। জন্মদিনের রিটার্ন গিফট হিসাবে তোমাকে আমি একটি জিনিস দিতে চাই। এবং তা হল ‘হের ফেরি ৩’। কি হে অক্ষয়, সুনীল, পরেশ তোমরা তাহলে তৈরি তো?” স্বভাবতই, প্রিয়দর্শনের এই পোস্ট দেখে উত্তাল নেটপাড়া।
কেরিয়ারে বেশ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। গত তিন বছরে হিটের মুখ পর্যন্ত দেখেননি তিনি! এদিকে প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয়ের মান-অভিমানের কথাও শোনা গিয়েছিল। সেই কারণেই অক্ষয়ের সঙ্গে নাকি আর কোনও ছবিতে জুটি বাঁধেননি প্রিয়দর্শন। তবে সেই বরফ গলে গিয়েছে। অক্ষয়ের কেরিয়ারের খরা কেটে ‘ভুল ভুলাইয়া’র মতো ‘ভূত বাংলা’, ‘হের ফেরি ৩’ কি বক্স অফিসে সাফল্য পাবে? উত্তর দেবে সময়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি