শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Saif Ali Khan regrets not going these scene in Omkara movie

বিনোদন | ‘ওমকারা’য় নগ্ন হওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন! তারপর কেন আফশোস করেছিলেন সইফ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ৩০ জানুয়ারী ২০২৫ ০১ : ১৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘ওমকারা’ ছবিতে ‘ল্যাংড়া ত্যাগী’র চরিত্রে সকলকে তাক লাগিয়ে দেন সইফ আলি খান। শক্তিশালী অভিনেতা হিসাবে বলিপাড়ায় নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেন তিনি। কিন্তু এই ছবি ও চরিত্রটি ঘিরে একটি বড় আক্ষেপ রয়ে গিয়েছে অভিনেতার। আরও ভাল করে বললে নগ্ন না হওয়ার আফশোস! 

 

একথা নিজেই ফাঁস করেছিলেন সইফ। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছবিতে একটি বিশেষ দৃশ্যে নগ্ন হলে সেই দৃশ্যের অভিঘাত অন্য মাত্রা পাবে বলে মনে করেছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ। প্রয়োজনে ওই দৃশ্যে যে সংলাপ ছিল, তা-ও বাদ দিতে রাজি ছিলেন বিশাল।  অভিনেতার কথা মাথায় রেখে পুরো দৃশ্যটি কম আলোয় পিছন থেকে শুটের কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু নগ্ন হওয়ার প্রস্তাব শুনেই পত্রপাঠ না করে দিয়েছিলেন সইফ। তবে খানিক পরে পরিচালককে একটি শর্ত দিয়েছিলেন, যা মানা হলে তিনি নগ্ন হবেন। কী সেই শর্ত? বলেছিলেন, ‘‘শোনো, আমি নগ্ন হলে, তোমাকে (পরিচালক) আর চিত্র নির্দেশক তাসাদুদকে নগ্ন হতে হবে।’’ কিন্তু সইফের প্রস্তাবে রাজি হননি বিশালও। কড়াভাবে জবাব দিয়েছিলেন, “আমি নগ্ন হয়ে কেন পরিচালনা করব? ওসব আমি পারব না।" সইফের তৎক্ষণাৎ জবাব ছিল, “বাহ্ রে! তুমি যেখানে নগ্ন হতে চাইছি না, আমি তাহলে কেন হব?” এর পর সইফও আর নগ্ন হয়ে ক্যামেরার সামনে আসেননি। কিন্তু পরবর্তী কালে সেই নিয়ে আক্ষেপ করেছেন ল্যাংড়া ত্যাগী’। 

 

সইফ জানিয়েছিলেন, তখন সময়টা একটু অন্যরকম ছিল। বলিউড আজকের মতো এতটা সাহসী ছিল না। তাই গ্রহণ করতে সমস্যা হয়েছিল। কিন্তু করতে পারলে মন্দ হতো না। সইফের কথায়, “পরবর্তী সময়ে 'দোস্তানা' ছবিতে জন আব্রাহাম নিতম্বের উর্ধাংশে দেখাতেই চমকে উঠেছিল আসমুদ্রহিমাচল। আমি যদি ওমকারা-য় ওই ব্যাপারটি করতাম, তাহলে বলিউডে আমি-ই প্রথম নায়ক হতাম যে পর্দায় নগ্ন হয়েছিল।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া