শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder ৩০ জানুয়ারী ২০২৫ ২২ : ০৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে ফিজিক্যাল ট্রান্সফর্মেশন-এ অন্যতম অগ্রণী তিনি। ছবির স্বার্থে যতবার তিনি এই ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে গিয়েছেন ততবার তো সফল হয়েইছেন, দর্শকও হাঁ হয়ে গিয়েছেন। মুগ্ধতায়, বিস্ময়ে। এমনকি ছবির স্বার্থে অথবা ছবির প্রচারের স্বার্থে যখন রূপটান নিয়ে ছদ্মবেশ ধারণ করেন, সেটিও এমন নিখুঁত হয় যে তখন কে তাঁকে দেখে বলবেন তিনি-ই বলি-তারকা আমির খান। সম্প্রতি, ফের এমন কাণ্ড ঘটালেন আমির। এবার আর সাধারণ, ছাপোষা মধ্যবিত্ত কোনও চরিত্র সেজে নয়, বরং গুহামানব সেজে হেঁটেচলে বেড়ালেন, খানিক পাগলামো-ও করলেন মুম্বইয়ের মানুষ, গাড়ি ভিড় ঠাসা রাস্তায়। তাও দিনেরবেলায়। অথচ কাকপক্ষীতেও টের পেল না আদতে কে এই ব্যক্তি।
To Ye Caveman Amir Khan Tha BC ????????
— POSITIVE FAN (@imashishsrrk) January 29, 2025
But Why ? pic.twitter.com/fRgDB6cEhr
সমাজমাধ্যমে আমিরের ধীরে ধীরে ‘গুহামানব’ সেজে ওঠার নানান ছবি ও একটি ভিডিও দেখে থ হয়ে গিয়েছে নেটপাড়া। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কাঁধ ছাপানো অবিন্যস্ত, খানিক জটপাকানো চুল, বুক অবধি নেমে আসা ঘন কালো চাপদাড়ি, মোটা ভুরু, থ্যাবড়া নাকের অধিকারী এক ব্যক্তি আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। পরনে চামড়ার তৈরি পোশাক। কোমরে গোঁজা নকল ছুরি। কখনও কোনও দোকানের ভিতরে ঢুকে যাচ্ছেন তিনি, কখনও বা কোনও ঠেলা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছেন। রাস্তার কেউ কেউ তাঁর দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন, অথচ সেই ‘গুহামানব’ আপনমনেই নিজের কাজ করে চলেছে।
সেই ভিডিওর পরে কয়েকটি ছবির কোলাজ সমাজমাধ্যমে পোস্ট হয়েছে অন্য একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে, যাতে দেখা যাচ্ছে রূপটানের বিভিন্ন পর্যায় কীভাবে ধীরে ধীরে ‘গুহামানব’ হয়ে উঠছেন বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’। সেইসব ছবি ও ভিডিও দেখে যে থ হয়ে গিয়েছে নেটপাড়া, সেকথা বলার জন্য কোনও পুরস্কার নেই। তবে কেন এই কাণ্ড ঘটালেন আমির? নেটপাড়ার প্রশ্ন, “কোনও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য নয়তো?”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি