শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Popular bengali actor aka director Anjan Dutt exclusively talks about marriage friendship and his new movie ei raat tomar amar

বিনোদন | Exclusive: বার্ধক্য কি আদৌ তাঁকে ছুঁচ্ছে? দাম্পত্য ভাঙলেও বন্ধুত্ব কি ফিরে আসে? মুখোমুখি অঞ্জন দত্ত

Rahul Majumder | | Editor: Syamasri Saha ৩০ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫৬Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ‘এই রাত তোমার আমার’ ছবিতে বিয়ের ৫০ বছর পেরিয়ে আসে ‘অমর’ (অঞ্জন) এবং ‘জয়া’ (অপর্ণা)-র এক রাতের ভালবাসাবাসি ক্যামেরাবন্দি করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না যেকোনও দম্পতির। সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের একটি রাতের গল্প 'এই রাত তোমার আমার'-এর মাধ্যমে ফুটিয়ে তুলতে আসছেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল এই ছবির প্রিমিয়ার। অনুষ্ঠানে আজকাল ডট ইন-এর মুখোমুখি হলেন অঞ্জন দত্ত। 


অঞ্জনের উদ্দেশ্যে প্রথমেই প্রশ্ন ছিল, এখনও তো তিনি তারুণ্য অটুট। এই ছবিতে বৃদ্ধ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা হিসেবে, কিন্তু বার্ধক্য কি তাঁকে সত্যি-ই ছুঁচ্ছে? অভিনেতার নিজস্ব ছন্দে জবাব, “দেখুন, এটা স্রেফ অভিনয়ের ব্যাপার। অভিনেতা হিসাবে নানান চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলায় বিশ্বাসী। আর দেখুন, এটাও তো ঠিক বর্তমানে আমার যা বয়স তাতে তো আমাকে আর অল্পবয়সী চরিত্রে মানাবে না। তবে হ্যাঁ... বয়সের নিরিখে হয়ত আমি বৃদ্ধ, কিন্তু মানসিক দিক থেকে নয়। বৃদ্ধ বলতে যেটা সাধারণত বোঝায় ফুরিয়ে যাওয়া, অথর্ব হয়ে যাওয়া- এগুলো আমি নই। একেবারেই নই। আমি এখনও অল্পবয়সী ছেলেমেয়েদের সঙ্গে মিশি, আড্ডা মারি। চেষ্টা করি অথর্ব না হয়ে পড়তে। এবার সেটাকে আপনারা কী তকমা দেবেন, আপনাদের ব্যাপার...”   বলতে বলতে হেসে ফেললেন ৭০ ছোঁয়া এই তরুণ অভিনেতা-পরিচালক। কিন্তু বয়স বাড়লে চেহারাতেও যে তার ছাপ পড়বে, এটাও তো চিরকালীন সত্য? জবাব আসে, “অ্যাবসোলিউটলি! তবে আমার মনে হয় শিল্পীদের মনের বয়সটা কমিয়ে রাখতে হয়। আমিও তা-ই চেষ্টা করি। কিন্তু চেহারার বয়সটাকে অল্পবয়সী করে রাখায় আমি বিশ্বাসী নয়।”   

 

দাম্পত্যে নিয়েও উঠল প্রসঙ্গ। প্রশ্ন ছিল, পরিচালক হিসাবে অঞ্জন দত্ত বারবার দেখিয়েছেন তাঁর ছবিতে দাম্পত্য ভেঙে গেলেও বন্ধুত্ব ফিরে আসে। ব্যক্তিজীবনে অঞ্জন তাতে কি আদৌ বিশ্বাসী? জবাব আসে, “ভীষণভাবে বিশ্বাসী। দাম্পত্যে বন্ধুত্বটাই তো আসল। বন্ধুত্ব ভেঙে গেলে দাম্পত্য-ও থাকে না। ধরুন, আমার স্ত্রী-র সঙ্গে যদি আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তাহলে আমরা আর একসঙ্গে থাকতে পারব না। সেটা যে বয়সেই হোক। সোজা কথা!”  

কথার ফাঁকে উঠে এল ছবির ঘরানার বিষয়েও। প্রশ্ন ছিল, অনেকেই বলেন বাংলায় ছোটদের জন্য ছবি হচ্ছে না। কিন্তু প্রায় কারও মুখেই শোনা যায় না, বৃদ্ধদের কথা ভেবে ছবি তৈরির কথা। বৃদ্ধ বয়সের ভালবাসার উদযাপনের ছবিও ইদানীং প্রায় নেই বললেই চলে। এটা নিয়ে কি বাঙালির কোনও ছুঁৎমার্গ? অঞ্জন মর্জিতে জবাব ভেসে এল, “আমার মনে হয়, চিন্তাভাবনার অভাব। অনেক বিষয় নিয়েই তো ছবি হয় না। সারাক্ষণ তো দেখি থ্রিলার হচ্ছে কিংবা ভূতের গল্প।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া