শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ৩০ জানুয়ারী ২০২৫ ১৯ : ১৮Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বিনোদিনী- একটি নটির রূপাখ্যান’। মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল রুক্মিণী মৈত্রকে। ছবিমুক্তির কয়েকদিন পরেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজক রাণা সরকার ঘোষণা করেন, তাঁর প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনা করবেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সেই ছবিতে নটী বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়-কে।
টলিউডে পরপর দুই বিনোদিনী, এই নিয়ে আপাতত শুরু হয়েছে জোর আলোচনা এবং সমালোচনা। বুধবার সন্ধ্যায় ‘এই রাত তোমার আমার’ ছবির প্রিমিয়ারে আসেন দেব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, তাঁর প্রিয় ‘রিনাদি’ এবং অঞ্জন দত্ত-র জুটিকে পর্দায় দেখার উত্তেজনা নিয়েই হাজির হয়েছেন তিনি। পাশাপাশি আরও জানান, ছবির পরিচালক তথা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর খুব ভাল বন্ধু। সেটিও একটি কারণ, এই ছবি দেখতে আসার। এই ছবি নিয়ে বলার পাশাপাশি দেবকে প্রশ্ন করা হয়েছিল, 'বিনোদিনী'কে নিয়ে সদ্য একটি ছবি মুক্তির পরই ফের নতুন বিনোদিনী আসছে টলিউডে। এই বিষয়ে তাঁর কী বক্তব্য? খানিক বিরক্ত হয়ে দেবের জবাব, “আমার কাছে একটাই বিনোদিনী যেটা মুক্তি পেয়েছে। অন্যটা আমি জানিনা।”
রুক্মিণীর ‘বিনোদিনী’ মুক্তির পরই বড়পর্দায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘বিনোদনী’ হওয়া নিয়ে তরজা তুঙ্গে। দেবের সঙ্গে খানিকটা প্রতিযোগিতার কারণেই কি রাণা সরকারের এই সিদ্ধান্ত? প্রশ্ন তুলছে নেটপাড়া। ‘ধূমকেতু’ মুক্তি নিয়ে দেব এবং রাণা সরকারের একসময়ের তরজা কারও অজানা নয়। তবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে আগে বিনোদিনী হওয়ার কথা ছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। সেই সময় মুক্তিও পায় ছবির যে নারাজ, সেকথা স্পষ্টতই বুঝিয়ে দিলেন দেব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি