শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

virat kohli play ranji trophy match

খেলা | বিরাটকে একবার স্পর্শ করতে নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মাঠেই ঢুকে পড়লেন ভক্ত, তারপর যা হল!‌

Rajat Bose | ৩০ জানুয়ারী ২০২৫ ১৬ : ৪৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ কোহলিকে দেখতে অরুণ জেটলি স্টেডিয়ামে ভক্তদের ভিড়। ১২ বছর পর রনজি খেলতে নেমেছেন বিরাট কোহলি। বিরাটকে একঝলক দেখার জন্য রাত তিনটে থেকে স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। 


বৃহস্পতিবার রেলওয়েজের বিরুদ্ধে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। ফলে ফিল্ডিং করতে মাঠে নামেন কোহলি। তাঁকে মাঠে দেখামাত্রই দর্শকরা গর্জে ওঠেন। এক ভক্ত তো নিরাপত্তাবেষ্টনী ভেদ করে সোজা মাঠে বিরাটের সামনে চলে আসেন। বিরাটের পদধূলি নেন। যদিও নিরাপত্তারক্ষীরা ওই দর্শককে সরিয়ে নিয়ে যান। ওই ভক্ত বা বিরাটের কোনও ক্ষতি হয়নি। বিরাট এই ঘটনায় অবশ্য বিরক্ত হননি। তিনি ভক্তের পিঠ চাপড়ে দেন।


এদিকে, বিরাট খেলবেন বলে গোটা স্টেডিয়ামে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। ভক্তরা রাত তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে ‘‌আরসিবি, আরসিবি’‌ স্লোগান দিচ্ছিলেন। এই দলের হয়েই সেই ২০০৮ থেকে আইপিএল খেলছেন কোহলি। জানা গেছে, স্টেডিয়ামের ১৬ ও ১৭ নম্বর গেট প্রথমে খোলা হয়েছিল দর্শকদের প্রবেশের জন্য। কিন্তু অতিরিক্ত ভিড়ের জেরে পরে ১৮ নম্বর গেটও খুলে দেওয়া হয়। 


এদিকে মাঠে ঢোকার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় কয়েকজন সামান্য আহত হন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে তিনজন ক্রিকেটপ্রেমী চোট পান। ডিডিসিএ’‌র নিরাপত্তারক্ষীরা ও পুলিশই তাঁদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেয়। একজনের পাঁয়ে ব্যান্ডেজ লাগানো হয়। এক নিরাপত্তারক্ষীও আঘাত পেয়েছেন বলে খবর।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া