শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | অঞ্জন- অপর্ণার এক রাতের গল্প, দেখতে হাজির হয়ে কী বললেন দেব- পার্নো-সৌরসেনী? 

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪৭Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: 'এই রাত তোমার আমার' ছবিতে বিয়ের ৫০ বছর পেরিয়ে আসে ‘অমর’ (অঞ্জন) এবং ‘জয়া’ (অপর্ণা)-র এক রাতের ভালবাসাবাসি ক্যামেরাবন্দি করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না যেকোনও দম্পতির। সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের একটি রাতের গল্প 'এই রাত তোমার আমার'-এর মাধ্যমে ফুটিয়ে তুলতে আসছেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন।

 

বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল এই ছবির প্রিমিয়ার। অনুষ্ঠানে ছবির কলাকুশলীরা ছাড়াও হাজির হয়েছিল টলিপাড়ার একঝাঁক তারকা। 'এই রাত তোমার আমার' যে তাঁর কেরিয়ারের অন্যতম স্পেশ্যাল ছবি তা সোজাসুজি যেমন জানালেন অঞ্জন দত্ত, তেমনই অল্প কথায় জানাতে ভুললেন না এই ছবি নিয়ে অত্যন্ত আশাবাদী। ছবির পরিচালক তথা অভিনেতা পরমব্রত বললেন, " আজকে তো প্রিমিয়ার ছিল, আগামী শুক্রবার মুক্তি পাবে। তারপর বুঝব মানুষজনের কেমন লাগছে। তবে আজকের দর্শকের অনুভূতির নিক্তি দিয়ে যদি মাপি, তাহলে বলব অত্যন্ত আশাব্যঞ্জক। যাঁরা দেখলেন এই ছবি, তাঁদের মধ্যে অনেকেই আমাকে যখন শুভেচ্ছা জানাতে এলেন, তখন তাঁদের চোখে জল দেখেছি। তাঁদের কেউ কেউ এও বললেন, বাবা-মায়ের সঙ্গে আরও একটু সময় কাটানো উচিত আমাদের। এই যে উপলব্ধিটা... আসলে, এই ছবি আবেগপ্রবণ করার ও আবেগপ্রবণ হওয়ার। আমরাও চেয়েছি দর্শক আবেগপ্রবণ হোক। তাই সেই দিক থেকে দেখলে আমি এই ছবি নিয়ে আশাবাদী।" 

 

ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন দেব। ছবি দেখে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে নিজস্ব ছন্দে খানিক খুনসুটি করে 'খাদান' নায়কের বক্তব্য, " এই ছবির অভিনেতাদের নিয়ে আলাদা করে আর কিছুই বলার নেই। অসম্ভব শক্তিশালী স্টারকাস্ট। আমি কিন্তু বসে ছবিটা দেখলাম। আমার বিশ্বাস, দর্শকের ভাল লাগবে। অন্যরকমের ছবি, মন ভাল করা ছবি। এরকম ছবাকে সুযোগ দেওয়া উচিত।" 

 

খানিক আবেগপ্রবণ গলায় সৌরসেনী বলেন, " পর্দায় একসঙ্গে অঞ্জন-অপর্ণা জুটির অভিনয় দেখা অন্যরকম অভিজ্ঞতা। তাক লেগে যেতে হয় তাঁদের রসায়ন দেখলে। আর পরমদা যে যত্ন, মমতা সহকারে এই ছবিটি তৈরি করেছেন, তা ছবির পরতে পরতে টের পাওয়া যায়।দর্শক এই ছবিটা না দেখলে মিস করবেন। " অন্যদিখে, অকপট ভঙ্গিতে পার্নোর বক্তব্য, " অঞ্জন দত্ত-অপর্ণা সেন তো ছবির জগতের ঈশ্বর। ওঁদের পারফরম্যান্স নিয়ে কিছু বলা যায় নাকি? এটুকু বলব, এই ছবি দেখে মনকেমন করবে, এই ছবি ভাবাবে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া