সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | জলই খেয়েই কমবে ডায়াবেটিস! আয়ুর্বেদের এই টোটকা মানলেই জব্দ হবে ব্লাড সুগার

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ জানুয়ারী ২০২৫ ০৪ : ২৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব জুড়ে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আজকাল অল্পবয়সিদের শরীরেও থাবা বসাচ্ছে ডায়াবেটিস। নেপথ্যে অনিয়মিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভাস, শরীরচর্চার অভাব, অতিরিক্তি দুশ্চিন্তা সহ বিভিন্ন কারণ। তবে কারণ যাই হোক না কেন, ডায়াবেটিসের মতো ক্রনিক রোগ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। রক্তে ব্লাড সুগারের মাত্রা ঠিক রাখতে না পারলে আরও অনেক শারীরিক জটিলতা বাড়ে। 

ডায়াবেটিস রোগীদের জীবনযাপনে বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়। বিশেষ করে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাওয়াদাওয়ার উপর একাধিক বিধিনিষেধ আসে৷ সঙ্গে চলে নিয়মিত ওষুধও। কিন্তু অনেক সময় তাতেও লাভ হয় না। তবে জানেন কি জল খেয়েই আপনি বশে রাখতে পারবেন ডায়াবেটিস। হ্যাঁ, ঠিকই পড়ছেন। শুনতে অবাক লাগলেও বিশেষ পদ্ধতিতে জল খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে। 

আয়ুর্বেদের মতে, তামার পাত্রে রাখা জল খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু শুধুমাত্র তামার পাত্রে জল খেলেই হবে না, খেতে হবে সঠিক উপায়ে। তামার পাত্রে জল খাওয়ার উপকারিতা সকলেরই জানা। যার জন্য গত কয়েক বছরে জলের খাওয়ার পাত্র হিসেবে তামার ব্যবহার বেড়েছে। আজকাল তামার বোতল, জগ, কলসি সহ বাজারচলতি ওয়াটার পিউরিফায়ারেও ব্যবহার করা হচ্ছে তামার ফিল্টার ও স্টোরেজ।

গবেষণায় দেখা গিয়েছে, তামার মধ্যে ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা রয়েছে। তাই তামার পাত্রে জল ধরে রেখে তা পান করলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে তামার পাত্রে রাখা জল। আমাদের শরীরে প্রয়োজনীয় খনিজের মধ্যে অন্যতম হল তামা। এছাড়াও তামা আমাদের শরীরে বিভিন্ন উৎসেচকের ক্রিয়া নিয়ন্ত্রণে রাখে। শরীর নিজে থেকে কপার তৈরি করতে পারে না। আর তাই ডায়েটে এমন কিছু খাবার রাখতে হয় যা থেকে প্রয়োজন মতো কপারের চাহিদা পূরণ করা যায়। 

অ্যান্টিইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্যের জন্য তামার জল রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে, লোহিত রক্তকণিকার বিকাশে সাহায‍্য করে। ডায়াবেটিস রোগীরা প্রায়ই ত্বকের সমস্যা, প্রদাহের সমস‍্যাতেও ভোগেন। এক্ষেত্রেও তামার পাত্রে জল খাওয়া উপকার পাওয়া যায়। পেটের সমস্যা রুখতে, হজমের সমস্যা দূর করতে তামার পাত্রে রাখা জলের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। আর ডায়াবিটিস রুখতে হজম ঠিক মতো হওয়া খুবই জরুরি।

এক গ্লাস জল তামার পাত্রে সারা রাত রাখুন। পরদিন সকালে খালি পেটে সবার আগে ওই জল খান। এতে শরীর ভালো থাকবে, পেট পরিষ্কার হবে। সেই সঙ্গে নিয়মিত খেলে ব্লাড সুগারও থাকবে নিয়ন্ত্রণে। তবে এই তামার পাত্রে জল খাওয়ার পাশাপাশি ডায়াবেটিসের প্রয়োজনীয় ওষুধ খাওয়া এবং চিকিৎসকের যাবতীয় পরামর্শ মেনে চলা জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া