সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৯ জানুয়ারী ২০২৫ ০২ : ৩৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: একসময়ে তাঁর সম্পর্কে বলা হত, ‘শীত-গ্রীষ্ম-বর্ষা/ঋদ্ধিই ভরসা।’
সবুজ গালচেতে উইকেটের পিছনে দাঁড়িয়ে ডান-বাঁয়ে সুপারম্যানের মতো শরীর ছুঁড়ে ক্যাচ ধরা তাঁর ট্রেডমার্ক।
প্রবল চাপের মুখে দাঁড়িয়ে ঋদ্ধির ব্যাট কথা বলত। বঙ্গ ক্রিকেটের ক্রাইসিস ম্যান যে তিনি।
সেই ঋদ্ধিমান সাহা জীবনের শেষ ম্যাচ খেলতে নামছেন বৃহস্পতিবার। রঞ্জিতে আগামিকাল থেকে শুরু হচ্ছে বাংলা-পাঞ্জাব ম্যাচ। কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ আর নেই বাংলার। এই ম্যাচের পারদ চড়ছে কেবলমাত্র ঋদ্ধিমান সাহার শেষ ম্যাচ বলেই।
এহেন ঋদ্ধিমান সাহা ব্যাট-প্যাড তুলে রাখার পরে কী করবেন? কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে তাঁকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। বাংলার তারকা উইকেট কিপার বলেন, ''আমার কেরিয়ারে একটা কথাই আমি বিশ্বাস করে এসেছি, এই ধরনের কোনও কাজের দায়িত্ব নেওয়ার আগে পুরোদস্তুর তৈরি হতে হয়। আমি এখনই এই ধরনের কোচিং করানোর জন্য তৈরি নই। সেই কারণে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করিনি। এটা দুর্দান্ত একটা সুযোগ ছিল কিন্তু এই কাজ করার জন্য আরও কিছুটা সময় দরকার বলেই আমার মনে হয়।''
২০০৭ সালে অভিষেক ঋদ্ধির। ১৮ বছরের কেরিয়ারে সব ফরম্যাটে প্রায় চারশোর বেশি ম্যাচ খেলেছেন তিনি।
২০১০ সালে নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দেশের জার্সিতে অভিষেক ঘটে বঙ্গকিপারের। ৪০টি টেস্ট ম্যাচ তিনি খেলেছেন দেশের হয়ে। ১৩৫৩ রান করেন। ঋদ্ধি বলছেন, ''আমার স্ত্রী রোমি চেয়েছিল ভারতের বিশ্বকাপ স্কোয়াডে যেন আমি থাকি। কিন্তু সেটা কখনওই হয়নি। বিশ্বকাপে খেলা সবসময়ে স্পেশ্যাল মুহূর্ত। কিছু জিনিস ব্যক্তিবিশেষের নিয়ন্ত্রণে থাকে না।''
দায়বদ্ধতা, একাগ্রতা, কাজের প্রতি সততা, লড়াই-এগুলোই ঋদ্ধিমান সাহার বড় পরিচয়। বাংলা-পাঞ্জাব রঞ্জি ম্যাচের পরে ঋদ্ধিমান সাহা প্রাক্তন হয়ে যাবেন, এটাই বোধহয় এখনও বিশ্বাস হচ্ছে না এ বাংলার ক্রিকেটপ্রেমীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি